ঢাকাWednesday , 17 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জার্গেনসন নিউজিল্যান্ডের বোলিং কোচ

Link Copied!

Coachস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ শেন জার্গেনসেন নিউজিল্যান্ড দলের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন। আগামী টি২০ বিশ্বকাপকে সামনে রেখে তাকে নতুন এই দায়িত্ব দেয়া হয়। চলতি বছর জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন। এর আগেও জার্গেনসেন ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত নিউজিল্যান্ড দলের বোলিং কোচ ছিলেন।
নতুন দায়িত্ব সম্পর্কে জার্গেনসেন বলেন, ‘এর আগেও আমি ছেলেদের সঙ্গে অনেকটা সময় ধরে কাজ করেছি। বিগত বছরগুলোতে তাদের ব্যাপক উন্নতি হয়েছে। তাদের সাম্প্রতিক ফল ও র‌্যাঙ্কিং সবই এর মধ্যে আছে। তাদের সঙ্গে কাজ করতে ও এই উন্নতিতে সহায়ক হতে আমি আর সময় নিতে চাই না। এখন নতুন দায়িত্বের জন্য মুখিয়ে আছি। আমার দায়িত্ব হবে মাইক হেসন ও ব্রেন্ডন ম্যাককালামরা দলকে যেখানে নিয়ে এসেছে তাকে আরো শক্তিশালী করা।’
নিউজিল্যান্ডের ক্রিকেট প্রধান লিন্ডসে ক্রোকার নতুন এই নিয়োগ সম্পর্কে বলেন, ‘শেন এর আগেও ব্ল্যাক ক্যাপদের বোলিং কোচ ছিল। পরে তার ক্যারিয়ারে আরো অনেক অভিজ্ঞতা যুক্ত হয়েছে। বিশেষ করে সে উপ-মহাদেশীয় কন্ডিশনে অভিজ্ঞ। তাই স্পিন ও পেসারদের নিয়ে সে কাজ করলে সেটা উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’