
মোহাম্মদ আলী
স্পোর্টস ডেস্ক : সময়টা মোটেই ভালো যাচ্ছে না কিংবদন্তী মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর। এক সপ্তাহের ব্যবধানে আবারো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ১৯৮৪ সালে পেশাদার মুষ্টিযোদ্ধা হিসেবে অবসর নেয়ার পর থেকেই আলী ভুগছেন পারকিনসন রোগে।
মূত্রনালীতে গুরুতর সংক্রমণের চিকিৎসা শেষে গত সপ্তাহেই হাসপাতাল ছেড়েছিলেন ৭৪ বছর বয়সী আলী। এবার আবারো ভর্তি হতে হলো হাসপাতালে। সম্প্রতি তার বাসায় এসেছিলেন কিছু অতিথি। তাদের ডাকে সাড়া দিতে পারেননি আলী। এমনকি তাকে ঘুম থেকেই জাগানো যায়নি। ফলে দ্রুতই তাকে হাসপাতালে নেয়া হয়।
তাকে হাসপাতালে ভর্তি করার প্রসঙ্গে পরিবারের ঘনিষ্ট এক সূত্র জানান, ‘তিনি সাড়া দিচ্ছিলেন না। মঙ্গলবার রাতে বিছানায় যাওয়ার পরের দিন বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও তিনি ঘুম থেকে ওঠেননি। তারা ভেবেছিল, তিনি হয়ত খুব ক্লান্ত।’

