ঢাকাWednesday , 17 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাতে মাঠে নামছে রিয়াল
ক্ষুব্ধ রোনালদোর সংবাদ সম্মেলন ত্যাগ

Link Copied!

Realস্পোর্টস ডেস্ক : সাংবাদিকের প্রশ্ন শুনে রেগেমেগে সংবাদ সম্মেলন থেকেই বেরিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বুধবার রাতে রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর অ্যাওয়ে ম্যাচ রয়েছে। সেই ম্যাচকে সামনে রেখেই মঙ্গলবার ছিল সংবাদ সম্মেলন। যেখানে এক সাংবাদিক রোনালদোকে অ্যাওয়ে ম্যাচের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন করেন। আর সেই প্রশ্ন শুনে রেগে শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন থেকে বেরিয়েই যান।
পর্তুগিজ তারকা রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ১২১ ম্যাচ থেকে গোল করেছেন ৮৮টি। বার্নাব্যুতে চলতি মৌসুমে ৩২ গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার। যার ১১টি এ্যাওয়ে গোল। তবে এ্যাওয়ে ম্যাচে ২৯ নভেম্বরের পর কোনো গোল পাননি।
এই প্রশ্ন করতেই ক্ষুব্ধ রোনালদো বলেন, ‘আমি স্পেনে যোগ দেয়ার পর কে হোমের চেয়ে এ্যাওয়ে ম্যাচে বেশি গোল করেছে? এমন কারো নাম বলেন যে আমার চেয়ে বেশি গোল করেছে। কোনো উত্তর নেই? ধন্যবাদ।’ একথা বলেই বেরিয়ে যান তিনি।
গত ডিসেম্বরে রোনালদো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডে সর্বোচ্চ ১০ গোলের রেকর্ড গড়েন। এরপরও এ্যাওয়ে ম্যাচ নিয়ে এসব প্রশ্ন ওঠায় তার ক্ষোভ কতটা চরম আকারে পৌঁছেছে তা বক্তব্যেই বুঝা যায়। তিনি বলেন, ‘অবস্থা হচ্ছে সেই শিশু ছেলের মতো তুমি তাকে সবকিছু দেয়ার পর আবার যখন তা নিয়ে নেবে তখন কাঁদতে শুরু করবে। আমি আমার এই ‘খারাপ ফর্ম’টা মৌসুমের শেষ পর্যন্ত ধরে রাখতে চাই।’