
আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রা
বিনোদন ডেস্ক : প্রেমের বিষয় আগেই অস্বীকার করেছিলেন তারা। জানিয়েছিলেন, ভ্যালেন্টাইন ডেতে কাজ নিয়ে বেশ ব্যস্ত থাকবেন। তাই ভ্যালেন্টাইন নিয়ে তেমন কোনো পরিকল্পনা ছিল না সিদ্ধার্থ মালহোত্রা এবং আলিয়া ভাটের। কিন্তু চুপি চুপি ঠিকই একসঙ্গে ভ্যালেন্টাইন ডে পালন করেছেন এ জুটি।
জানা গেছে, ভ্যালেন্টটাইন ডেতে গৌড়ি শিন্ডের সিনেমার শুটিং নিয়ে ভারতের গোয়াতে ব্যস্ত ছিলেন আলিয়া ভাট। তার সঙ্গে বিশেষ দিনটি কাটানোর জন্য গোয়ায় যান সিদ্ধার্থ মালহোত্রা। একসঙ্গে গোয়ার সমুদ্র সৈকতে ঘুরাফিরা করেছেন। বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছিলেন তারা। কিন্তু ধরা পড়েন ফটো সাংবাদিকদের ক্যামেরায়।
এর আগে অনেকবারই বিভিন্ন স্থানে একসঙ্গে দেখা গেছে এ জুটিকে। এমনকি মাঝরাতে সিদ্ধার্থের বাড়িতেও দেখা গেছে আলিয়াকে। লিভ টুগেদোর করছেন এমন গুঞ্জনও শোনা গেছে তাদের সম্পর্কে। স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রেখেছেন আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রা। তখন থেকেই তাদের প্রেমের গুঞ্জন চলে আসছে বলিপাড়ায়। কিন্তু প্রেমের সম্পর্ক স্বীকার করেননি তাদের কেউ।
এদিকে করণ জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার পর আবারও দেখা যাবে সিদ্ধার্থ-আলিয়া জুটির রসায়ন। আগামী ১৮ মার্চ মুক্তি পাবে এ জুটির কাপুর অ্যান্ড সন্স সিনেমাটি।

