ঢাকাWednesday , 17 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ বিরতির পর রুমি-পড়শী

Link Copied!

রুমি ও পড়শী

রুমি ও পড়শী

বিনোদন ডেস্ক : দর্শকপ্রিয় অনেক গানই উপহার দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি ও পড়শী। কিন্তু মাঝে দীর্ঘ সময় একসঙ্গে গান করেননি এ দুই সংগীতশিল্পী। দীর্ঘ বিরতি ভেঙ্গে আবার একসঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন তারা।
শুধু তুমি শিরোনামের একটি গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও পড়শী। ফয়সাল রাব্বিকীনের কথায় এ গানের সুর-সংগীতায়োজন করেছেন আরফিন রুমি।
খুব শিগগিরই সিএমভি থেকে প্রকাশিত হবে আরফিন রুমির তোমারই নামে শিরোনামের অ্যালবাম। আর এতেই জায়গা পেয়েছে গানটি। এ ছাড়াও অ্যালবামে আরফিন রুমির মোট তিনটি রয়েছে। গান তিনটির কথা লিখেছেন- ফয়সাল রাব্বিকীন। তিনটির মধ্যে একটি একক ও দুটি দ্বৈত গান রয়েছে।
রোমান্টিক কথার এ গান প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘গানটি যেন তৈরিই হয়েছে পড়শীর জন্য। রেকর্ডিং করার পর এমনটাই মনে হয়েছে। অসাধারণ গেয়েছে সে। এর মাধ্যমে দীর্ঘ সময় পর আমি ও পড়শী নতুন গান করলাম। আশা করছি, সবার ভালো লাগবে।’
এ গান প্রসঙ্গে পড়শী বলেন, ‘শুধু তুমি’ গানটি আমার খুব মনে ধরেছে। কথা-সুর ও সংগীতের দিক দিয়ে অনেক মিষ্টি ও ভিন্নধর্মী। প্রথমবার শোনার পরই গানটি মাথায় সেট হয়ে গিয়েছিল। গাইতেও অনেক ভালো লেগেছে। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’