ঢাকাWednesday , 17 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যাটরিনাকে সতর্ক করেছিলেন সালমান

Link Copied!

সালমান খান, ক্যাটরিনা কাইফ এবং রণবীর কাপুর

সালমান খান, ক্যাটরিনা কাইফ এবং রণবীর কাপুর

বিনোদন ডেস্ক : আজব প্রেম কি গজব কাহানি সিনেমার শুটিংয়ে সময় একে অপরের প্রেমে পড়েছিলেন রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ। কিন্তু সে সময় ব্যাপারটি সবার কাছে গোপন রেখেছিলেন তারা। কারণ তখনো যে সালমানের সঙ্গে ডেটিং করতেন ক্যাট।
কিন্তু যখনই বিষয়টি নিয়ে বলিপাড়ায় কানাকানি শুরু হয় তখনই সম্পর্কের কথা জানতে পারেন সালমান খান। বিষয়টি নিয়ে ভীষণ ক্ষিপ্ত হয়েছিলেন তিনি। পাশাপাশি রণবীরের সঙ্গে সম্পর্ক করতে ক্যাটরিনাকে সতর্কও করেছিলেন সালমান।
এক প্রতিবেদনে জানা গেছে, ঘটনাটি ঘটেছিল ২০০৯ সালে। সালমান এ বিষয়ে কথা বলার জন্য মদ্যপ অবস্থায় ক্যাটরিনার বান্দ্রার বাড়িতে যান। সে সময় উঁচু স্বরে কথা বলতে শোনা যায় সালমানকে। ওই সময় সালমান ক্যাটরিনাকে সতর্ক করে বলেছিলেন, ‘রণবীরের সঙ্গে যেও না। তুমি ভুল করছ, সে তোমার হৃদয় ভেঙে তোমাকে ছেড়ে দেবে।’
তিনি আরো বলেছিলেন, ‘রণবীরের জন্য আমাকে ছেড়ে তুমি একদিন অনুশোচনা করবে।’
সালমানের কথা পাত্তা না দিয়ে রণবীরের সঙ্গে চুটিয়ে প্রেম শুরু করেছিলেন ক্যাটরিনা। কিন্তু শেষ পর্যন্ত ঠিকই ফলেছে সালমানের কথা। কিছুদিন আগেই ছাড়াছাড়ি হয়েছে রণবীর-ক্যাটের। অন্যদিকে সালমানের সঙ্গে পুরনো বন্ধুত্ব যেন নতুন করে শুরু হয়েছে এ অভিনেত্রীর। বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে তাদের।