ঢাকাWednesday , 17 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ায় নির্মিত হলো দেশের ১০ নাটক ও টেলিফিল্ম

Link Copied!

Australiaবিনোদন ডেস্ক : টানা একমাস চিত্রধারণের পর অস্ট্রেলিয়ায় নির্মিত হল ১০টি নাটক ও টেলিফিল্ম। অস্ট্রেলিয়া ভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান বাসভূমির ব্যানারে এগুলো নির্মাণ করেছেন আকিদুল ইসলাম।
গত মাসে বাসভুমি বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় টিভি চ্যানেলের জন্য অস্ট্রেলিয়ায় দশটি নাটক-টেলিফিল্মের নির্মাণ কাজ শুরু করে। এই উপলক্ষ্যে গত জানুয়ারিতে বাসভূমির আমন্ত্রনে দেশ থেকে সিডনি এসেছিলেন রওনক হাসান, মেহরিন ইসলাম নিশা ও লিটু করিম আর শেষ দিকে এসে পৌঁছেছিলেন অভিনেত্রী প্রসুন আজাদ। দেশ থেকে আসা জনপ্রিয় শিল্পীদের সাথে সিডনির স্থানীয় শিল্পীরাও সমান তালে অভিনয় করেছেন। এমনই কয়েকটি নাটকের প্রধাণ চরিত্রে অভিনয় করেছেন রুপন্তি। এছাড়া ‘এবং তবু এই গল্পের নায়ক পার্থ’ টেলিফিল্মে শিশু শিল্পি ইশান একটি বিশেষ চরিত্রে অভিনয় করে।
লা পেরুজ, মারুবরা বীচ, ক্যাসিনো, ডার্লিং হারবার, অপেরা হাউজ সহ সিডনি কেন্দ্রিক বিভিন্ন দর্শনীও ও প্রসিদ্ধ লোকেশনে নাটকগুলো নির্মাণ হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
নির্মাতা আকিদুল ইসলাম জানান, ‘সাধারনত দেশের প্রেক্ষাপট কিংবা কাহিনী নিয়ে প্রবাসে নাটকের দৃশ্যায়ন করা হয়। মূলত বাংলাদেশের দর্শকদের জন্য নির্মিত এই নাটকগুলোতে ২৬ বছরের প্রবাস জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খুব কাছ থেকে উপলব্ধি করা প্রবাসীদের জীবন সংগ্রামের প্রতিচ্ছবি এই নাটকগুলিতে অতি যত্ন করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বিশেষ করে আমাদের বাবা মায়েদের সাথে নুতন প্রজন্মের ছেলেমেয়েদের নিত্যনৈমিত্তিক টানাপোড়নের সম্পর্ক এই নাটকগুলোতে স্থান পেয়েছে।’ প্রযোজনা প্রতিষ্ঠান বাসভূমি সূত্রে জানা গেছে নির্মিত নাটকগুলো হল, ‘গল্পটি আংশিক সত্য’, ‘শারমিনের ব্যক্তিগত গল্প’, ‘ঘুমিয়ে পড়েছে মধরাত’, কোন আলো লাগলো চোখে’,‘মাকে দিলাম একটি দুপুর’, ‘অথবা একটি খুনের গল্প’, ‘তবুও এই গল্পের নায়ক পার্থ’ প্রমুখ।
অস্ট্রেলিয়ায় বাংলা নির্মাণ প্রতিষ্ঠান ‘বাসভূমি’ একযুগের বেশি সময় ধরে ধারাবাহিক নাটক, টেলিফিল্ম, খণ্ড নাটক, প্রামাণ্য চিত্র ও ট্রাভেল শোসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি দেশীয় সংস্কৃতি, শিল্প, সাহিত্য এবং ঐতিহ্য নিয়ে কাজ করে আসছে।
বাসভূমি নির্মিত ভ্রমন ধারাবাহিক “আর ট্রাভেলস” এবং অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালীদের জীবন ভিত্তিক উপাখ্যান “দূরের বাড়ি কাছের মানুষ” দীর্ঘ ধারাবাহিকটি আর টিভিতে এখন নিয়মিত প্রচারিত হচ্ছে।