ঢাকাWednesday , 17 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন অ্যালবাম নিয়ে আসছেন কিংবদন্তি বব ডিলন

Link Copied!

Bobবিনোদন ডেস্ক : গেল বছরের ফলো আপ নিয়ে নতুন একটি অ্যালবাম করার পরিকল্পনা করছেন বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী ও জীবন্ত কিংবদন্তি বব ডিলন। ‘শেডোজ ইন দ্য নাইট’ নামে অ্যালবামটি করছেন বলে জানা গেছে।
ডিলনের প্রথমদিককার গানের কথা ছিল মূলত রাজনীতি, সমাজ, দর্শন ও সাহিত্যিক প্রভাব সম্বলিত। এগুলো তখনকার জনপ্রিয় ধারার কথিত নিয়ম বহির্ভূত ছিল এবং এ ধারার বিপরীত হিসেবে ধরা হত।
সর্বোচ্চ ১১বার সঙ্গীতে অস্কার খ্যাত গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী ৭৪ বছর বয়সী বব ডিলন দীর্ঘদিন পর ফের অ্যালবাম রিলিজ করতে যাচ্ছেন, এমন খবর জানিয়ে সংবাদ প্রকাশ করেছে বিলবোর্ড। এর আগে ২০০৯ সালে সর্বশেষ অ্যালবাম করতে দেখা গেছে তাকে।
সাউন্ড ইঞ্জিনিয়ার আল স্মিটের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে তারা জানান, নতুন অ্যালবামটি রেকর্ডিংয়ের কাজে বব ডিলনের সঙ্গে আছেন আল স্মিট। হলিউডের বিখ্যাত ক্যাপিটল স্টুডিওর ইঞ্জিনিয়ার হচ্ছেন আল স্মিট। তিনিই বব ডিলনের আসন্ন অ্যালবাম ‘শেডোজ ইন দ্য নাইট’ অ্যালবামটিতে কাজ করছেন। আর তার স্টুডিও থেকেই রেকর্ডিং হবে গানগুলো।
এ সম্পর্কে আল স্মিট জানান, এটা সত্যিই খুব আনন্দের খবর যে বব ডিলন ফের অ্যালবাম রিলিজের পরিকল্পনা করছেন। তার কণ্ঠ এখনো অসাধারণ, স্টুডিওতে যখন তিনি রেকর্ডিংয়ে আসলেন তখন তার মুড ছিল দেখার মত। আমরা অনেকটা সময় দু’জনে ভালো কাটিয়েছি।
এমনকি নতুন এই অ্যালবামটি প্রযোজনাও নাকি করছেন স্বয়ং বব ডিলন।
প্রসঙ্গত, বব ডিলন একজন আমেরিকান গায়ক, গীতিকার, লেখক, সুরকার, কবি এবং ডিস্ক জকি। যিনি পাঁচ দশক ধরে জনপ্রিয় ধারার সঙ্গীতের অন্যতম প্রধান ব্যক্তি হিসেবে সুপরিচিত। ডিলনের শ্রেষ্ঠ কাজের মধ্যে অনেকগুলো ষাটের দশকে রচিত হয়েছে। এসময় তিনি আমেরিকান অস্থিরতার প্রতীক বিবেচিত হতেন। তার কিছু গান, যেমন “Blowin’ in the Wind” and “The Times They Are a-Changin’ যুদ্ধবিরোধী জাতীয় সঙ্গীত হিসেবে জনপ্রিয়তা পেয়েছে এবং ১৯৫৫-১৯৬৮ সালের আমেরিকান নাগরিক অধিকার আন্দোলনের প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে।