ঢাকাTuesday , 16 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুস্তাফিজকে নিয়ে সংশয়

Link Copied!

mostafizস্পোর্টস ডেস্ক : আর কদিন পরই ঘরের মাঠে শুরু হবে প্রথমবারের মতো টি২০ ফরম্যাটের এশিয়া কাপ ক্রিকেট। এরপর মার্চে ভারতে বসবে টি২০ বিশ্বকাপের আসর। তবে তার আগে বাংলাদেশের পেস বিস্ময় মুস্তাফিজুর রহমানকে নিয়ে রয়েছে সংশয়। পুরো ফিট হয়ে তিনি কি মাঠে ফিরতে পারবেন?

খুলনায় জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে কাঁধের ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। ফলে সিরিজের বাকি দুই ম্যাচে তাকে রাখা হয়নি। বিশ্রামে ছিলেন তিনি। চোট কাটিয়ে ফিরতে মুস্তাফিজ পুরোদমে প্রাকটিস করে যাচ্ছেন। তবে বিসিবি সূত্র মতে, মুস্তাফিজ এখনও পুরোপুরি ফিট নন। এমনকি যে স্লোয়ার কাটারের জন্য তিনি বিখ্যাত, সেই ডেলিভারিই ভালোমতো করতে পারছেন না তিনি। ফলে পুরোনো রূপে এশিয়া কাপে মুস্তাফিজকে পাওয়া যাবে কি না, তাতে সন্দেহ থাকছেই।

এই ইনজুরির কারণেই মুস্তাফিজকে খেলতে দেয়া হয়নি সংযুক্ত আরব আমিরাতে চলমান পাকিস্তান সুপার লিগে। তার বদলে চলছে পুনর্বাসন প্রক্রিয়া। তবে খুলনা ও চট্টগ্রামে চলা প্রস্তুতি ক্যাম্পে মুস্তাফিজের ফিটনেসের দারুণ উন্নতি হয়েছে বলে জানা গেছে। দ্বিতীয় দফায় ক্যাম্পে চট্টগ্রামে বোলিংও করেছেন তিনি। তবে চট্টগ্রাম পর্বে অনুশীলনে বোলিং করলেও সব ধরনের ডেলিভারি করতে পারছেন না মুস্তাফিজ।

এশিয়া কাপে মুস্তাফিজ পুরোপুরি ফিট হতে না পারলে তা বাংলাদেশের জন্য মাথা ব্যথার কারণই। কারণ তার বিস্ময়কর কাটারেই যে পরাভূত হয় বিশ্বের নামকরা সব ব্যাটসম্যানরা। তবে বিসিবি আশা করছে, এশিয়া কাপে মুস্তাফিজ পুরো ফিট হয়েই মাঠে নামবে।

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ মোকাবেলা করবে শক্তিশালী ভারতের। টুর্নামেন্টের ফাইনাল হবে ৬ মার্চ।