ঢাকাTuesday , 16 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খোলামেলা পোশাকে আপত্তি মুনমুনের!

Link Copied!

munmunবিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রের অশ্লীল যুগের অবসান হলেও এখনো খুব একটা শ্রী আসেনি রঙিন পর্দায়। অশ্লীল যুগের নায়িকারা পর্দায় না থাকলেও আছে ভারতীয় ছবির অনুকরণে মসলাদার আইটেম গান। সেই আইটেম গানের ফাঁক গলেই আবার বড়পর্দায় আসছেন অশ্লীল যুগের নায়িকাখ্যাত মুনমুন। তবে অতি খোলামেলা পোষাকে এবার আপত্তি তার। একি মুনমুনের ছল! নাকি সত্যিই বদলেছেন মুনমুন? মঙ্গলবার সন্ধ্যায় আলাপকালে অনেক কথাই হলো তার সঙ্গে।

মিনহাজুল ইসলামের পরিচালনায় ‘মেঘকন্যা’ ছবিতে একটি আইটেম গানের সঙ্গে নাচবেন মুনমুন। সম্প্রতি এ বিষয়ে লিখিত চুক্তিও সম্পন্ন হয়েছে। দু-তিন দিনের মধ্যেই আইটেম গানটির চিত্রধারণের স্থান তারিখ নির্ধারণ করা হবে।

আইটেম কন্যা হিসেবে কাজ করা প্রসঙ্গে মুনমুন বললেন, ‘আইটেম গানে কাজ করার প্রস্তাব প্রায়ই আসে। তবে এত খোলামেলা পোশাকে অভিনয় করতে চাই না। তাই অনেককেই ফিরিয়ে দিয়েছি। কিন্তু মিনহাজুলের অফারটি আমার পছন্দ হয়েছে। আমি যা যা চেয়েছি, সে তা দিতে সম্মত হয়েছি। তাই কাজটি করব বলে কথা দিয়েছি।’

যাত্রাপালায় নিয়মিত নাচের আসরে এখনো দেখা মিলছে মুনমুনের। জানালেন কালই একটা শো আছে তার।কিন্তু আইটেম গানের ব্যাপারে নাক সিঁটকানো মুনমুন এখন বড়পর্দা-ছোটপর্দার ভেদও ভুলতে চাইছেন।

চলচ্চিত্রে ফেরা প্রসঙ্গে মুনমুন বললেন, ‘এখন থেকে নিয়মিত কাজ করতে চাই। সেটা সিনেমা, গান, নাটক যাই হোক। তবে অবশ্যই ভালো চরিত্র হতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রায় পাঁচ বছর পর ‘কাঁসার থালায় রূপালী চাঁদ’ ছবির মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। মাঝে একবার চলচ্চিত্রে ফিরে দুইটা ছবিতে কাজ করেছিলাম। তারপর আমার দ্বিতীয় সন্তানের জন্ম দিতে গিয়ে বিরতি নেই। তবে এখন আর সন্তান নেয়ার ইচ্ছে নেই। তাই এখন থেকে নিয়মিত কাজ করব। এখান থেকে ফিরে যেতে চাই না।’

উল্লেখ্য, মুনমুন সম্প্রতি দেলোয়ার জাহান ঝন্টু পরিচালনায় ‘৫২ থেকে ৭১’ শিরোনামে নতুন একটি ছবিতে অভিনয় শুরু করেছেন। তাছাড়া সরকারি অনুদানে নির্মাণাধীন ‘কাঁসার থালায় রুপালি চাঁদ’ও অভিনয় করছেন। ড্যানি সিডাকের পরিচালনায় ছবিটির সিংহ ভাগ কাজ শেষ হয়েছে।