বিনোদন ডেস্ক : বিয়ের সময় সাঈফের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, অনস্ক্রিনে আর চুমু খাবেননা। কয়েকটা বছর চুমুর দৃশ্যে দেখাও যায়নি তাকে। কিন্তু এবার বৃত্ত ভাঙলেন তিনি। বিয়ের পর এবারই প্রথমবারের মতো অনস্ক্রিনে চুমুর দৃশ্যে হাজির হচ্ছেন তিনি। ‘কি অ্যান্ড কা’তে সহশিল্পী অর্জুনের সঙ্গে চুমুর দৃশ্যে দেখা যাবে তাকে। সম্প্রতি ছবিটির পোস্টার মুক্তি পেয়েছে। পোস্টারেই যার কিছুটা আঁচ পাওয়া গেল।
বিয়ের আগে ফরদিন খান থেকে অক্ষয় কুমার কারো সঙ্গেই চুমু দৃশ্যে আপত্তি করেননি করিনা। কিন্তু বিয়ের পরই অনেকটায় বদলে গেছেন। এমনকি প্রযোজক ও পরিচালকদের জানিয়ে দিয়েছিলেন চুমুর দৃশ্য যেন তাঁর জন্য না রাখা হয়। তবে অর্জুনের জন্য সে শপথ ভাঙতে দ্বিধা করলেন করিনা।

