ঢাকাTuesday , 16 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মামুনুলের দাম ৬০ লক্ষ টাকা

Link Copied!

mamunulস্পোর্টস ডেস্ক : গত মৌসুমে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে ৪৫ লক্ষ টাকায় যোগ দিয়েছিলেন মামুনুল ইসলাম। সোমবার চট্টগ্রাম আবাহনীর সঙ্গে এক বছরের চুক্তিতে সই করেন তিনি। ৬০ লক্ষ টাকায় চট্টগ্রামের ক্লাবটিতে নাম লিখিয়েছেন বাংলাদেশ দলের তারকা এই ফুটবলার।

নতুন ঠিকানায় পাড়ি জমানোর বিষয়টি নিশ্চিত করে মামুনুল বলেন, ‘আগামী এক বছরের জন্য চট্টগ্রাম আবাহনীর সঙ্গে চুক্তিবদ্ধ হলাম। লক্ষ্যটা এখন দলকে চ্যাম্পিয়ন করা। আমি বিশ্বাস করি, চট্টগ্রামের ফুটবলের উন্মাদনা ফিরবে। খেলা দেখতে মাঠে জমায়েত হবে দর্শক।’

দেখা যাক, মামুনুলের কথা সত্য হয় কিনা! যদি চট্টগ্রামের ফুটবলের উন্মাদনা ফেরে, তাহলে বাংলাদেশের ফুটবলের জন্যই বরং ভালো। কেননা চট্টগাম থেকে বেরিয়ে আসছে পারে ভবিষ্যৎ তারকারা। যদিও চট্টগ্রাম আবাহনীর অতীত পরিসংখ্যান খুব একটা ভালো নয়।

গত মৌসুমে চট্টগ্রামের এই দলটি খেলেছে ২০ ম্যাচ। যা মধ্যে অর্ধেক ম্যাচেই তারা পরাজয় বরণ করেছে। বাকি তিনটিতে জয় ও সাত ম্যাচে ড্র নিয়ে মাঠ ছেড়েছে। ১৬ পয়েন্ট ঝুলিতে জমা করে তাদের অবস্থান ছিল তলানিতে। লিগে অংশ নেয়া ১১ টি দলের মধ্যে তাদের অবস্থান ছিল নবম।