ঢাকাTuesday , 16 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ থেকে ওষুধ ও বালু নেবে মালদ্বীপ

Link Copied!

maldipঅর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ থেকে ওষুধ এবং চাল আমদানির জন্য মালদ্বীপকে পরামর্শ দিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তবে মালদ্বীপ ওষুধের সঙ্গে চাল নয় বাংলাদেশ থেকে বালু নিতে আগ্রহ প্রকাশ করেছে। সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত ড. মোহাম্মেদ অসিমের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশের তৈরি ওষুধ এবং উৎপাদিত চাল আমদানি করলে মালদ্বীপ লাভবান হবে। উন্নত বিশ্বসহ পৃথিবীর প্রায় ১০৭টি দেশে বাংলাদেশ ওষুধ রপ্তানি করছে। আমরা বিশ্ববাণিজ্য সংস্থার ট্রিপস চুক্তির আওতায় আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ তুলনামূলক কম দামে সরবরাহ করতে সক্ষম। মালদ্বীপ এ সুযোগ গ্রহণ করতে পারে।’

পরে মালদ্বীপের রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে বালু ও ওষুধ আমদানিতে আগ্রহ প্রকাশ করেন। এদিকে গত অর্থবছর বাংলাদেশ মালদ্বীপে ৫ দশমিক ৬৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে বাংলাদেশ আমদানি করেছে ১ দশমিক ১৬ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য।