ঢাকাMonday , 15 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোশাররফের ভালোবাসার ছবি

Link Copied!

mosarofবিনোদন ডেস্ক : চরিত্রের প্রয়োজনে অনেক তারকা সঙ্গেই প্রেমের অভিনয় করেন মোশাররফ করিম। তবে শত ব্যস্ততার মাঝেও ভালোবাসার বিশেষ দিনটিতে মনের মানুষটিকে ভালোবাসার কথা জানাতে ভুলেননি তিনি। রোববার দুপুরে সেই ছবিটাই মোশাররফ তার ফেসবুক ফ্যান পেইজে ভক্তদের উদ্দেশ্যে প্রকাশ করেন।

দীর্ঘ চার বছর প্রেম করার পর ২০০৪ সালে মনের মানুষ রোবেনা রেজা জুঁইয়ের সঙ্গে ঘর বাঁধেন মোশাররফ করিম। তারপর থেকে প্রতিটি ভালোবাসার দিবসেই দুজন দুজনকে শুভেচ্ছা জানিয়ে আসছেন। সেই ধারাবাহিকতায় রোববার বিশ্ব ভালোবাসা দিবসের প্রথম প্রহরেই লাল গোলাপ দিয়ে স্ত্রী জুঁইকে শুভেচ্ছা জানান। আর সেই অন্তিম মুহূর্তের ছবিটা নিজের ফেসবুক ফ্যান পেইজে ভক্তদের উদ্দেশ্যে প্রকাশ করে তাতে লিখেন, ‘আজ সকালে তোলা, ভালোবাসার ছবি’।

উল্লেখ্য, মোশাররফ-জুঁই দম্পতি বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। এর মধ্যে ধারাবাহিক নাটক ‘চলিতেছে সার্কাস’ একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রচারিত হচ্ছে।