ঢাকাMonday , 15 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে পূজার ‘অপেক্ষার পর’

Link Copied!

pujaবিনোদন ডেস্ক : ভালোবাসা দিবস উপলক্ষ্যে মিউজিক ভিডিও আকারে ডিভিডিতে প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী বাঁধন সরকার পূজার এক গানের অ্যালবাম ‘অপেক্ষার পর’। গানটিতে পূজার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন শোয়েব। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন বেলাল খান, সংগীতায়োজনে সাজিদ সরকার।

এ প্রসঙ্গে পূজা বলেন, ‘আমার অনেক দিনের ইচ্ছা ছিল ক্লাসিক্যাল ধাঁচের একটি গান করার। এবার গানটি করতে পেরে খুব ভালো লাগছে। গানটির জন্য সবার কাছ থেকে বেশ ইতিবাচক রেসপন্স পাচ্ছি।’ পূজা আরো বলেন, ‘শোয়েব ভাইয়ার গায়কী আমার পছন্দ। সেই ভাবনা থেকেই তাঁর সঙ্গে দ্বৈত গাওয়া।’

শোয়েব বলেন, ‘গানটিতে পূজার গায়কী আমাকে মুগ্ধ করেছে। ভিডিডিটিও হয়েছে চমৎকার। আশাকরি সময়ের সঙ্গে সঙ্গে গানটি শ্রোতাদের মনে ভালোভাবে জায়গা করে নেবে।’

‘অপেক্ষার পর’ প্রকাশ করেছেন সিডি চয়েস। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ফজলে রাব্বী। পূরাণ ঢাকার বিভিন্ন লোকেশনে গানটির শুটিং হয়েছে। এতে শোয়েব এবং পূজার পাশাপাশি মডেল হয়েছেন ইফতেখারউদ্দিন বান্তি ও অন্বেষা।

এরইমধ্যে ইউটিউব এবং বিভিন্ন টিভি চ্যানেলে ভিডিওটির প্রচার শুরু হয়েছে।