ঢাকাMonday , 15 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই দশক পর এমন লজ্জা পায়নি কিউইরা

Link Copied!

australiaস্পোর্টস ডেস্ক : ওয়েলিংটনে প্রথম টেস্টের চতুর্থ দিনে প্রতিবেশীদের একপ্রকার অসহায় আত্মসমর্পণ করে কিউইরা। ১৯৯৭ সালে এই মাঠেই সর্বশেষ ইনিংস ব্যবধানে হারের লজ্জাটা পেয়েছিল নিউজিল্যান্ড। ১৯ বছর পর আবারও সেই লজ্জা! ব্রেন্ডন ম্যাককালামের বিদায়ী সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ড হেরেছে ইনিংস ও ৫২ রানের ব্যবধানে।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ১৮৩ রানে অলআউট হয়ে যাওয়ার পর অ্যাডাম ভোজেসের ২৩৯ রানে অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে ৫৬২ রান তুলে ফেলার পরই চাপে পড়ে গিয়েছিল কিউইরা। ৩৭৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে দারুণ কিছু করার দরকার ছিল নিউজিল্যান্ডের। কিন্তু শেষ পর্যন্ত আজ চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ৩২৭ রানে অলআউট।

তৃতীয় দিনের শেষে টম লাথামের ৬৩ আর মার্টিন গাপটিলের ৪৫ রানে ৪ উইকেটে ১৭৮ রান তুলেছিল নিউজিল্যান্ড। আগের দিন ৩১ রানে অপরাজিত থাকা হেনরি নিকোলস নিজের ইনিংসটা ৫৯ রানের বেশি টানতে পারেননি। আজ চতুর্থ দিন আর ১৪৯ রান যোগ করতেই শেষ নিউজিল্যান্ড। নাথান লিয়নের বোলিং তোপে টিকতে পারেনি ব্ল্যাকক্যাপসরা। ৯১ রান খরচায় ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পাশাপাশি মিচেল মার্শও নেন ৭৩ রানে ৩ উইকেট। এ ছাড়া হ্যাজেলউড ২টি আর জ্যাকসন বার্ড নেন একটি করে উইকেট।

কিউইদের হয়ে টিম সাউদি অবশ্য চেষ্টা করেছিলেন, তবে তার ৪৮ রানের ইনিংসটা ব্যবধান কমিয়েছে মাত্র। মার্ক ক্রেইগও করেছেন ৩৩ রান। দিনের পঞ্চম ওভারে কোরি অ্যান্ডারসন ফিরে যাওয়ার পর লোয়ার অর্ডার ব্যটসম্যানদের সৌজন্যে আসে ১৪২ রান। অর্থাৎ নিউজিল্যান্ড শেষ পাঁচ উইকেটে ১৪২ রান যোগ করে।

২০ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে ম্যাককালামের ​‘বিদায়ী’ ম্যাচ তাই নিউজিল্যান্ডের জন্য হয়ে থাকল সিরিজ বাঁচারও।