ঢাকাMonday , 15 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিটি করতে গিয়ে সংজ্ঞা হারাচ্ছে ছাত্রীরা

Link Copied!

pityচাঁদপুর প্রতিবেদক : চাঁদপুরের মতলব দক্ষিণের দীঘলদি জাফরিয়া মাদরাসায় পিটি করতে গিয়ে সংজ্ঞা হারাচ্ছে ছাত্রীরা। দু’দিন ধরে এ অবস্থার সৃষ্টি হয়েছে। অসুস্থ ছাত্রীদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কী কারণে ছাত্রীদের এ অবস্থা হচ্ছে তা চিকিৎসকসহ সুনির্দিষ্টভাব কেউই বলতে পারছে না।

গত শনিবার (১৩ ফেব্রুয়ারি) ৭ জন এবং রোববার (১৪ ফেব্রুয়ারি) ৬ জন ছাত্রী পিটি করা অবস্থায় অচেতন হয়ে পড়ে। শনিবার ছাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রোববার ৬ জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা ছাত্রীরা হচ্ছে- নবম শ্রেণির শান্তা (১৫), নূরজাহান (১৪), তাছলিমা (১৪), ষষ্ট শ্রেণির পান্না (১২), অষ্টম শ্রেণির শান্তা (১৩) ও জান্নাত (১৪)।

রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের হাসপাতালের বেডে সংজ্ঞাহীন অবস্থায় পরে থাকতে দেখা গেছে। তবে কিছুটা উন্নতি হচ্ছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

এ বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, এটি মনস্তাত্মিক সমস্যা বলে মনে হচ্ছে। ভর্তির পর থেকে তাদের অবস্থা কিছুটা উন্নতির দিকে।