বিনোদন প্রতিবেদক : রাজন ও অমিয়ার সুখের সংসার। কিন্তু হঠাৎই তাদের সংসারে ভাঙন ধরে। আস্থা ও বিশ্বাস নিয়ে সঙ্কট তৈরী হয়। মুহূর্তেই দুজন দুই মেরুর বাসিন্দা হয়ে যায়। দু’জনের ভেঙে যাওয়া এই সম্পর্ক জোড়া দিতে আবির্ভাব হয় আরেক চরিত্রের। অমিয়ার বড় আপা রিতা। কিন্তু সম্পর্কটা আর জোড়া লাগাতে পারেন না তিনি। সম্পর্ক জোড়া দেয় ‘ও’। এমন গল্পেই নির্মিত হয়েছে একক নাটক ‘ও’। এতে অভিনয় করেছেন তৌকির আহমেদ, তারিন, রোকেয়া প্রাচী ও সোম আকবর। নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন।
পরিচালনা করেছেন মোহাম্মদুল্লাহ্ নান্টু। তিনি জানালেন, রোমান্টিক গল্পে নির্মিত হয়েছেন নাটকটি। দৃশ্যধারণ শেষ হয়েছে। চলছে সম্পাদনা। শিগগিরই একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।’

