ঢাকাSunday , 14 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এমসিএলে শেবাগের এ্যারাবিয়ান্স চ্যাম্পিয়ন

Link Copied!

MCLস্পোর্টস ডেস্ক : সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিতেছে বীরেন্দর শেবাগের দল জেমিনি এ্যারাবিয়ান্স। প্রথমবারের মতো আয়োজিত ছয় দলের এই টুর্নামেন্ট হয় সংযুক্ত আরব আমিরাতে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার রাতে ফাইনালে লিও লায়ন্সকে ১৬ রানে হারিয়েছে তারা। টস জিতে লায়ন্স প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। শুরুতে ব্যাট করে এ্যারাবিয়ান্স সংগ্রহ করে ৭ উইকেটে ১৩০ রান। জবাবে ১৯.৩ ওভারে ১১৪ রানে অলআউট হয় লায়ন্স।

ব্যাট হাতে নেমে এ্যারাবিয়ান্স অধিনায়ক শেবাগ আউট হয়ে যান মাত্র ৯ রানে। পরবর্তী ব্যাটসম্যানদের মধ্যে জাস্টিন ক্যাম্প, কুমার সাঙ্গাকারা ও লেভির ব্যাটে লড়াইয়ের পুজি পায় তারা। কেম্প ৩২, সাঙ্গাকারা ৩০ ও লেভি ২১ রান করেন। দুটি করে উইকেট নেন লায়ন্সের এডওয়ার্ডস ও স্কট স্টাইরিস। এছাড়া একটি করে উইকেট নেন জোহান বোথা, কাইল জার্ভিস ও রবিন পিটারসন।

জবাব দিতে নেমে হামিশ মার্শাল ছাড়া লায়ন্সের টপ অর্ডারে আর কেউই ভালো করতে পারেননি। মিডল অর্ডারে এসে ব্রায়ান লারা কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। এই দুজনের প্রচেষ্টা সত্ত্বেও লক্ষ্যে পৌঁছতে পারেনি লায়ন্স। মার্শাল ৪০ বল থেকে করেন ৪৬ ও লারা ২৫ বল থেকে করেন ২৮ রান।

শেষদিকে আলভিরো পিটারসেন অপরাজিত ১৫ রান করলেও তা জয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছু করতে পারেননি। এ্যারাবিয়ান্সের নাভেদ উল হাসান মাত্র ৯ রানে নেন চার উইকেট। এছাড়া কাইল মিলস দুটি এবং গ্রাহাম ওনিয়ন্স, মুত্তিয়া মুরালিধরন ও সাকলায়েন মুশতাক একটি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন নাভেদ উল হাসান আর টুর্নামেন্ট সেরা হয়েছেন কুমার সাঙ্গাকারা।