ঢাকাSunday , 14 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোনালদো জাদুতে রিয়ালের ফিফটি

Link Copied!

Ronaldoস্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে অদম্য ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষেও। শনিবার রিয়ালের ঘরের মাঠে পর্তুগিজ যুবরাজকে দেখা গেছে চেনা রূপেই। আলো ছড়ান স্বমহিমায়। লা লিগার ম্যাচে রোনালদোর জাদুতে বিলবাওকে রিয়াল হারিয়েছে ৪-২ গোলের ব্যবধানে। এই জয়ে লিগ টেবিলে পয়েন্টের ফিফটি করেছে জিনেদিন জিদানের দল।

যদিও তালিকায় রিয়ালের অবস্থানের পরিবর্তন হয়নি। রয়েছে তৃতীয় স্থানেই। ২৩ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৫০ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে জিদানের দলের পয়েন্টের ব্যবধান এক। ২২ ম্যাচ খেলা বার্সেলোনা রয়েছে যথারীতি শীর্ষেই। লুইস এনরিকের দলের ভাণ্ডারে জমা আছে ৫৪।

অনেকটা অনুমিতই ছিল যে ঘরের মাঠে বিলবাওকে নাকানি-চুবানি খাইয়ে ছাড়বে রিয়াল। হয়েছে ঠিক তেমনই। শুরু থেকেই সফরকারীদের ওপর চড়াও হয়ে ওঠেন জিনেদিন জিদানের শিষ্যরা। আক্রমণের শুরুটাও প্রথম থেকেই। সফলও হয়েছেন লস ব্লাঙ্কসরা। খেলার ৩ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো। এতে কোচ জিদানের উচ্ছ্বাসটাও ছিল চোখে পড়ার মতো। দিন দুয়েক আগে রোনালদোকে মেসির চেয়ে সেরা বলেছিলেন ফরাসি এই কিংবদন্তি। সেই রোনালদোর অসাধারণ গোলটির উদযাপনে জিদানের সামিল হওয়ারই কথা।

রিয়ালের এই এগিয়ে থাকার ব্যবধান বেশিক্ষণ টিকল না। ৭ মিনিচের ব্যবধানে স্বাগতিক দর্শকদের আঁতে ঘা দেন ইরাসো। এ সময়ে রিয়ালের জাল কাঁপান বিলবাওয়ের এই তারকা। তার গোলেই সমতায় ফেরে বিলবাও। প্রথমার্ধে অবশ্য আবারো হতাশার সাগরে ডুবতে হয় সফরকারীদের।

৩৭ মিনিটেই রিয়ালকে ফের এগিয়ে দেন হামেস রদ্রিগেজ। এই গোল সম্প্রতি তাকে নিয়ে সমালোচনার জবাবও বটে। কোচের আস্থার প্রতিদান দিলেন কলম্বিয়ান এই ফরোয়ার্ড। ২৫ গজ দূরত্ব থেকে বিলবাওয়ের জালে বল প্রবেশ করান ব্রাজিল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। বিরতিতে যাওয়ার ঠিক আগে (৪৫ মিনিট) রিয়ালের ব্যবধান ৩-১এ পরিণত করেন জার্মান মিডফিল্ডার টনি ক্রস।

৮৭ মিনিটে বার্নাব্যু দেখেছে ফের রোনালদো শো। দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদে সফল হন তিনি। রিয়াল এগিয়ে যায় ৪-১ গোলে। এটি যেন সহ্য হলো না বিলবাওয়ের খেলোয়াড় ইলোস্তোনদোর। ম্যাচের অন্তিমলগ্নে (৯০মিনিট) সফরকারীদের ব্যবধান কমান স্প্যানিশ এই মিডফিল্ডার।