ঢাকাSunday , 14 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামদা নয়, ফুল নিয়ে আসিয়েন

Link Copied!

ctgচট্টগ্রাম প্রতিনিধি : ‘আমার কাছে আসার সময় দেখিয়েন রামদা নিয়ে আসিয়েন না, ফুল আর মিষ্টি নিয়ে আসিয়েন। ক্যাম্পাসেতো আবার অনেকেই রামদায় শাঁণ দেয়, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে আমরা তা দেখি। আশাকরি আপনারা এর বাইরে, অন্তত এই ভরশাটুকু আছে।’- বলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দিন চৌধুরী।

শনিবার নগরীর নাসিরাবাদস্থ হলদি রেস্টুরেন্টে চট্টগ্রাম বিশ্ববিদালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)’র বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, ‘সিইউডিএস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সম্পদ, সিইউডিএস’র সদস্যরা বিতর্কের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশে-বিদেশে তুলে ধরেছেন। এসময় তিনি সিইউডিএস’র কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের পক্ষ সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।’

সিইউডিএস মডারেটর ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. ইমরান হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিইউডিএস’র সাবেক মডারেটর ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হক, সহযোগী মডারেটর ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক এবিএম আবু নোমান, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান ভুঁইয়া, মেরিন সাইন্স অ্যান্ড ফিসারিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোসলেম উদ্দিন মুন্না, সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি মহানগর সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার।

চট্টগ্রাম বিশ্ববিদালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন সিইউডিএস’র বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিগত বছরের কার্যক্রম সম্পর্কে অবহিত এবং সপ্তদশ কার্যকরী পরিষদেও দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন ষোড়শ কার্যকরী পরিষদের সভাপতি জোবায়ের আহমেদ। সপ্তদশ কার্যকরী পরিষদে সভাপতি হিসেবে কাজী জাওয়াদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মেহেরুন্নেসা ফারিন দায়িত্ব পান।

সভায় বর্ষসেরা সংগঠক ও বিতার্কিকদের পুরস্কৃত করা হয়। এ বছর বর্ষসেরা বিতার্কিকের সম্মাননা পেয়েছেন রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মু. আবু ফয়সাল, সেরা নবীন বিতার্কিকের সম্মাননা পেয়েছেন মানব সম্পদ ব্যবস্থাপনা প্রথম বর্ষের ছাত্র হিমাদ্রী শেখর নাথ এবং সেরা সংগঠক নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্রী মেহেরুন্নেসা ফারিন।

বিতর্ক সম্পাদক রাফিউল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও মাছরাঙ্গা টিভির ব্যুরো চীফ তাজুল ইসলাম, বদরুদ্দোজা জুয়েল, লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান ভূঁইয়া, আফজালুর রহমান, সাবেক যুগ্ম-সম্পাদক বিবি মরিয়ম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ফারুক আব্দুল্লাহ, সাবেক সি. সহ-সভাপতি মাসুদ ফরহান অভি, সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুর রহমানসহ সংগঠনের সদস্যরা।