ঢাকাSaturday , 13 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় তাসনিম রেসিডেনসিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Link Copied!

ashuliaআবুল হায়াত বাচ্চু, সাভার : আশুলিয়া তাসনিম রেসিডেনসিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে চারিগ্রাম এলাকায় সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ দেওয়ান প্রধান অতিথি উপস্থিত থেকে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করেন।
বিশিষ্ট সমাজ সেবক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ, মো. ইলিয়াছ খান ও সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রাসেল শেখ।
আরো উপস্থিত ছিলেন, অত্র শিক্ষাপ্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রধান শিক্ষক এমএ রাসেল আহমেদ (রিমান) ও অন্যান্য শিক্ষকম-লী এবং শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় প্রধান অতিথি বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে এ দেশ পরিচালনা করবে। শিক্ষকরা শিক্ষার্থীদেরকে সঠিক শিক্ষা প্রদানের মাধ্যমে গড়ে তুলতে পারবে। এর পাশাপাশি অভিভাবকদেরকেও খেয়াল রাখতে হবে তাদের সন্তানরা ঠিকমত লেখাপড়া করছে কিনা।