ঢাকাSaturday , 13 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘টাইটানিক’ ও কেটকে নিয়ে স্মৃতিকাতর ডিক্যাপ্রিও

Link Copied!

taitanicবিনোদন ডেস্ক : গেল বছরে অস্তারজয়ী নির্মাতা আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতুর ছবি ‘দ্য রেভিনেন্ট’-এ দুর্দান্ত অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ‘টাইটানিক’ খ্যাত তারকা অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। চারদিকে তার অভিনয়ের যে প্রশংসা শোনা যাচ্ছে তাতে করে চলতি বছরের অস্কার উঠে যেতে পারে এই মেধাবী অভিনেতার হাতে! অথচ তাকে নিয়ে যখন সবাই প্রশংসার তরী বাইছেন, সেসময় নব্বই দশকে অভিনীত পৃথিবী ব্যাপী সাড়া ফেলে দেয়া সিনেমা ‘টাইটানিক’ ও ছবির নায়িকা কেট উইন্সলেটকে নিয়ে স্মৃতিকার হয়ে গেলেন ডিক্যাপ্রিও!

যখন ‘টাইটানিক’ ছবিতে সাইন করার কথা হচ্ছিল তখন লিওনার্দো কখনোই আন্দাজ করতেই পারেননি যে ছবিটি তার এবং ক্যাট উইন্সলেটের ক্যারিয়ারের বিশাল জায়গাজুড়ে অবস্থান করবে। এ সম্পর্কে স্মৃতিকাতর লিওনার্দো বলেন, আমি যখন ছবিটিতে জ্যাক ড’সনের চরিত্রে অভিনয় করবো বলে চুক্তি বদ্ধ হলাম, তখন বুঝতেই পারেনি যে ছবিটি আয়ের দিক থেকে পৃথিবীতে সবচেয়ে বেশী আয়কারি কোনো সিনেমা হিসেবে নাম লেখিয়ে ফেলবে। এটা আসলে আমার ও কেটের জন্য ছিল বিশাল অভিজ্ঞতার ছিল। কেটকে আমি বলেছিলাম যে, আমরা পারবো। কিন্তু ছবিটি এতটা নাম করবে আমরা কখনো কল্পনাও করতে পারেনি।

টাইটানিক ছাড়াও এসময় ডিক্যাপ্রিও অন্যান্য ছবিতে কেটের অসাধারণ অভিনয়ের কথা উল্লেখ করেন। কেট এরইমধ্যে তার অসাধারণ সব ছবি করে ফেলেছে। আর আমি সত্যিই তার অভিনয় দক্ষতায় মুগ্ধ।

প্রসঙ্গত, বিশ্বসেরা দর্শকপ্রিয় সিনেমার নাম নিলে নব্বই দশকে নির্মিত মহান নির্মাতা জেমস ক্যামেরুনের ‘টাইটানিক’-এর কথা বলতেই হবে। ১৯১২ সালে ডুবে যাওয়া পৃথিবীতে নির্মিত সবচেয়ে বড় জাহাজ টাইটানিক। যে জাহাজকে কেন্দ্র করে ছবিটিতে যে জ্যাক ও রোজ নামের দুই প্রেমিক-প্রেমিকার কাহিনী বর্ণনা করা হয়েছে তা মানুষের হৃদয়ে গেঁথে আছে বহুদিন থেকে। ছবিটি টাইটানিকের সাথে এই দুই প্রেমিক প্রেমিকার ঘটনাও শেষ হয় বিরহ আর ট্রাজেডির মধ্য দিয়ে।