ঢাকাSaturday , 13 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভ্যালেন্টাইনে দীপিকার সঙ্গী হতে কানাডায় রনবীর

Link Copied!

ranbir-shingবিনোদন ডেস্ক : বেশকিছু দিন ধরেই সিনেমা পার্টনার রনবীর সিংয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে মস্তানি খ্যাত অভিনেত্রী দীপিকা পাডুকোনের। কিন্তু সবই অনুমান নির্ভর। ভিত্তিহীন সেই অনুমানই বোধহয় সত্যি হতে চললো!

বর্তমানে হলিউডের সিনেমায় অভিনয়ের জন্য দীপিকা হলিউডের ছবিতে সুপারস্টার অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে শুটিংয়ে আছেন। অথচ কাল বাদে পরশু ভ্যালেন্টাইন ডে। আর তাই ভারত থেকে দীপিকার সঙ্গে কানাডাতেই ভালোবাসা দিবস কাটাতে বিমানে চড়ে বসেছেন রনবীর সিং।

রনবীরের ঘনিষ্টসূত্র থেকে পাওয়া প্রকাশিত খবরে বলা হয়েছে, সদ্য ‘বে ফিকরে’ ছবির শুটিংয়ের কথা থাকলেও রনবীর নির্মাতার কাছে কিছুদিনের জন্য সময় চেয়ে নেন। আর ভেলেন্টাইনের সময়ে রনবীরের হঠাৎ সময় চেয়ে নেয়া নিয়েই মূলত গুঞ্জন উঠছে চারদিকে যে, গুজবে প্রেমিকা দীপিকা পাডুকোনকে কানাডায় রেখে একা একা ভ্যালেন্টাইন উদযাপন না করতেই সময় চেয়েছেন রনবীর। আর এরইমধ্যে তিনি নাকি বিমানে করে উড়েও গেছেন কানাডায়!

যদিও বলা হচ্ছে দীপিকাকে চমকে দিতেই হঠাৎ কানাডায় উড়ে গেলেন রনবীর, কিন্তু আদতে ভালোবাসা দিবসে প্রিয় মানুষের পাশে থাকতেই সেখানে গেলেন তিনি!

প্রসঙ্গত, দীপিকা-রনবীর কাপুর অভিনীত প্রত্যেকটি সিনেমা বক্স অফিসে দুর্দান্ত ব্যবসাসফলতা দেখানো ছাড়াও সিনে আলোচকদের প্রশংসা কুড়িয়েছে। গেল বছরে এই জুটির অভিনীত ছবি ‘বাজিরাও মস্তানি’ ভারতের ইতিহাসে অন্যতম এক প্রাপ্তিযোগ।