ঢাকাSaturday , 13 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টি২০ বিশ্বকাপে নেই পোলার্ড-নারিন

Link Copied!

polard-narinস্পোর্টস ডেস্ক : চুক্তি নিয়ে জটিলতার মধ্যেই টি২০ বিশ্বকাপের দল থেকে নাম প্রত্যাহার করে নিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার কাইরন পোলার্ড ও সুনীল নারিন। শুক্রবার তাদের না খেলার বিষয়টি নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)।

নাম প্রত্যাহারের কারণ হিসেবে দেখানো হয়েছে নারিন এখনো অবৈধ বোলিং অ্যাকশন নিয়ন্ত্রণে কাজ করছেন। সেই কাজ এখনো শেষ হয়নি বলে তিনি খেলছেন না টি২০ বিশ্বকাপে। অপরদিকে ইনজুরির কারণে ছিটকে পড়া এখনো পুরোপুরি ফিট না হওয়ায় ভারতে সংক্ষিপ্ততম ভার্সনের এই বিশ্বকাপে খেলতে ক্যারিবীয় দলের সঙ্গী হচ্ছেন না কাইরন পোলার্ড।

পোলার্ডের পরিবর্তে এর মধ্যেই কার্লোস ব্রাথওয়েটকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে নারিনের পরিবর্তে কে খেলবে দলে তা এখনো জানায়নি ডব্লিউআইসিবি। সংস্থাটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরে বোর্ডের একজন মুখপাত্র বলেন, ‘ইনজুরিতে থাকা পোলার্ড পুরোপুরি সুস্থ না হওয়ায় দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। সে এই টুর্নামেন্টের জন্য ফিট নয়। আর অবৈধ বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা থেকে ফিরতে রিহ্যাবে থাকা নারিনের এখনো যথেষ্ট উন্নতি হয়নি। সে এখনো আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ বোলার।’