ঢাকাSaturday , 13 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১২ বছর নিষিদ্ধ ফিফা সেক্রেটারি ভাল্কে

Link Copied!

valleস্পোর্টস ডেস্ক : এক যুগের জন্য ফুটবল সংক্রান্ত সব কার্যক্রমে নিষিদ্ধ হয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক ফিফার সাবেক সাধারণ সম্পাদক জেরোমে ভাল্কে। ফিফার গভর্নিং বডির স্বাধীন এথিক্স কমিটি শুক্রবার এই নিষেধাজ্ঞা আরোপ করে। বিশ্বকাপ টিকিট বিক্রির সময়ে অনিয়মের অভিযোগে আরোপ করা হয এই নিষেধাজ্ঞা।

ভাল্কেকে এক লাখ সুইস ফ্রাঙ্ক জরিমানাও করা হয়েছে। গত সেপ্টেম্বরে ফিফার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতিতে ছিলেন ৫৫ বছর বয়সী এই সংগঠক। জানুয়ারিতেই তাকে নয় বছরের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছিল। এক মাসের ব্যবধানে এক বিবৃতিতে ফিফা এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে।

গত বছর ডিসেম্বরে ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটার ও উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে আট বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।