ঢাকাSaturday , 13 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়া মাতাবেন পুতুল

Link Copied!

putulবিনোদন প্রতিবেদক : অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালীদের গান শোনাবেন সঙ্গীতশিল্পী পুতুল। গত পরশু অস্ট্রেলিয়ায় পৌছেছেন তিনি। আজ ১৩ ও আগামীকাল ১৪ ফেব্রুয়ারি সিডনী ও মেলবোর্নে ‘এনটিভি উৎসব ২০১৬’-এ গাইবেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করেছেন এনটিভি অস্ট্রেলিয়া। পুতুল ছাড়াও অনুষ্ঠানে আরও গাইবেন পাওয়ার ভয়েস তারকা তারেক তুর্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনটিভি’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোসাদ্দেক আলী।

দুইদিন ব্যপী এই অনুষ্ঠানে থাকছে স্থানীয় শিল্পীদের বিভিন্ন পরিবেশনা, স্থানীয় তরুণদের দলগত পরিবেশনা, স্থানীয় সাংবাদিক, লেখক, কমিউনিটির পুন:র্মিলনী, এনটিভি অস্ট্রেলিয়ার উর্ধ্বতন কর্মকর্তাদের পরিচিতি পর্ব, মাল্টি-কালচারাল শো।

উল্লেখ্য, গানের পাশাপাশি নিয়মিত লেখালেখিও করছেন পুতুল। এবার বইমেলায় প্রকাশ হচ্ছে তার প্রথম কবিতার বই ‘পুতুল কাব্য উপক্রমণিকা’।