ঢাকাSaturday , 13 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাঈম-নাদিয়া জানাবেন তাদের সম্পর্কের রহস্য

Link Copied!

nayem-nadiaবিনোদন প্রতিবেদক : ১৪ ফেব্রুয়ারি ২০১৬ রবিবার বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এনটিভিতে বিকেল ৫টা ৪০ মিনিটে প্রচার হবে বিশেষ সেলিব্রেটি শো ‘ভালোবাসা কারে কয়’।

এ শোতে এই প্রথম টিভি পর্দায় একসঙ্গে উপস্থিত হয়ে নিজেদের ভালোবাসার গল্প শোনাবেন সদ্য বিবাহিত তারকা জুটি নাঈম-নাদিয়া। মোহাম্মদ নূরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মারিয়া নূর। তারকা জুটির অংশগ্রহনে ভালোবাসা দিবসের বিশেষ এই অনুষ্ঠানে তারকারা তাদের দাম্পত্য জীবনের গল্প বলে শোনাবেন দর্শককে।

আড্ডার পাশাপাশি থাকবে তাদের বিভিন্ন পাফর্মেন্স। অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করবেন তারকা দম্পতি শম্পা-সাগর।