ঢাকাFriday , 12 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আক্ষেপ নিয়েই জিতল পাকিস্তান

Link Copied!

pakistanস্পোর্টস ডেস্ক : যুব বিশ্বকাপের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ইংল্যান্ডের যুবাদের ৭ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছে এশিয়ার এই দল। জিতেও ম্যাচটিতে আক্ষেপ থাকছে পাকিস্তানের।

মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি তাদের ওপেনার জিসান মালিক। ২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিসান আউট হন ব্যক্তিগত ৯৩ রানে। তাকে শতকবঞ্চিত করেন ইংলিশ পেসার স্যাম করন। হেলসের ১০৫ বলে ইনিংসে ছিল ১৫টি চারের মার।

এর আগে টসে হেরে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট খুইয়ে ইংল্যান্ড করে ২৬৪ রান। সর্বোচ্চ ৮৩ রান আসে স্যাম করনের ব্যাট থেকে। তার ১০৭ বলের ইনিংসটি ছিল ১১টি চারে সাজানো। ৪৭ রান করেন মুরস। দলীয় অধিনায়ক ব্রাড টেলর দলের স্কোরশিটে যোগ করেন ৩৭ রান। পাকিস্তানের পক্ষে সেরা বোলার সাইফ আলী। ৩৭ রানে নিয়েছেন ২ উইকেট।

লক্ষ্য তাড়া করতে নামা পাকিস্তান আজ শুরু থেকেই উড়তেছিল। যদিও ইংলিশ বোলাদের ঝটিকা আঘাতে কিছুটা বেগ পোহাতে হয়েছে ম্যাচের মাঝপথে। জিসান মালিকের ৯৩ ছাড়াও সাইফ বারব খেলেন দারুণ এক ইনিংস। ৮০ বলে ৫টি চার তিনটি ছক্কায় ৭৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন পাকিস্তানের এই তারকা। এ ছাড়া মহসিন হাসানের অপরাজিত ৩৯ রানের ইনিংসটি পাকিস্তানের জয় পাওয়ার কাজটি আরো সহজ করে দেয়।

এদিকে শতকবঞ্চিত হওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচ শেষে জিসান মালিকের জন্য ছিল তৃপ্তিও। ৯৩ রানের অনবদ্য ম্যাচজয়ী ইনিংস খেলায় তার হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার।