ঢাকাFriday , 12 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহরুখ-সালমানকে নির্দোষ বললেন দিল্লী পুলিশ

Link Copied!

Shahrukh-salmanবিনোদন ডেস্ক : ধর্ম অবমাননার জন্য সুপারস্টার অভিনেতা শাহরুখ খান ও সালমান খানের বিরুদ্ধে আদালতে অভিযোগ নামার খতিয়ে দেখার পর তাদেরকে নির্দোষ বলে দাবী করল দিল্লী পুলিশ। দুই সুপারস্টারের বিরুদ্ধে অভিযোগকে ভিত্তিহীন বলে দাবী করে আজ শুক্রবার আদালতকে তথ্য জানায় দিল্লী পুলিশ।

সালমান ও শাহরুখের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, বিগ বস ৯-এ প্রথমবার সালমানের সঙ্গে এই রিয়েলিটি শোতে অংশ নেন শাহরুখ। গেল বছরের ডিসেম্বরে ‘দিলওয়ালে’ ছবির প্রচারণায় সালমানের আমন্ত্রণে ‘বিগ বস’-েএর আসরে হাজির ‍হয়েছিলেন তিনি। আর এই শো’টিতেই অংশ নিতে গিয়ে শুটিংয়ের জন্য দুই তারকাকে হাজির হতে হয়েছিল মন্দিরে। সেখানেই ঘটে বিপত্তি।

বিগ বস’এর শুটিংয়ের পর পরবর্তীতে সালমান ও শাহরুখের বিরুদ্ধে অভিযোগ উঠে যে, তারা ইচ্ছা করে মন্দিরের ভেতর জুতা পরে প্রবেশ করেন। হিন্দু ধর্ম অবমাননার জন্য আদালতে তাদের বিরুদ্ধ অভিযোগও দায়ের করা হয়। আর এইসব কিছু পর্যবেক্ষণের পর আজ দিল্লী পুলিশ জানালেন যে সালমান ও শাহরুখ নির্দোষ। মন্দিরে ওই শুটিংয়ের সময় তাদের কোনো দোষ খুঁজে পায়নি পুলিশ।

এ সম্পর্কে দিল্লী পুলিশ জানায় যে ইচ্ছে করে ধর্ম অবমাননার কোনো বিষয় তারা সালমান ও শাহরুখের মধ্যে পাননি। আর তাই তাদেরকে দোষি বলতে নারাজ পুলিশ।

এর আগে ধর্ম অবমাননার অপরাধে দুই অভিনেতাসহ কালারস চ্যানেল, প্রডিউসার এবং নির্দেশকের বিরুদ্ধে ২৯৫-এর ‘এ’, ২৯৮ ধারায় মামলা করা হয়।