ঢাকাFriday , 12 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাইলফলকের ম্যাচে একি দশা ম্যাককালামের?

Link Copied!

maculumস্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারে ক’জন ক্রিকেটারেরই বা শততম টেস্ট খেলার সৌভাগ্য হয়? হাতেগোনা সেই ক্রিকেটারদের তালিকায় শুক্রবার নিজের নামটাও সামিল করে নিলেন ব্রেন্ডন ম্যাককালাম। ৬৪তম টেস্ট ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন কিউই অধিনায়ক। তবে মাইলফলকের এই ম্যাচে একি দশা ম্যাককালামের? গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে তিনি ক্রিজ ছেড়েছেন কোনো রানের খাতা না খুলেই। যেন রেকর্ড গড়ার ম্যাচে ‘শূন্যে’ ভাসতে চাইলেন নিউজিল্যান্ডের অধিনায়ক।
ঘরের মাঠ ওয়েলিংটন বেসিন রিজার্ভ পার্ক। চেনা-জানা এই মাঠে তিনি ক্রিজে ছিলেন মাত্র সাত মিনিট। মজার বিষয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে এদিন মোকাবিলা করেছেন ঠিক সাত বল। অসি পেসার জস হ্যাজেলউডের দুর্দান্ত এক ডেলিভারিতে ক্রিস ওয়াকসের তালুবন্দি হন ম্যাককালাম। রেকর্ড গড়ার মঞ্চে নায়কের এমন হাল অনাকাঙ্ক্ষিতই বটে।

১০০তম টেস্ট খেলার কীর্তি গড়ার ম্যাচে সতীর্থদের থেকেও ম্যাককালাম পেলেন না ভরসা। সবাই যেন জোট বেঁধেই নেমেছেন দ্রুত সাজঘরে ফিরবেন! নইলে কি আর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ১৮৩ রানে? জবাবে ৩ উইকেটে ১৪৭ করে প্রথম দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। প্রথম ৩৬ রানে পিছিয়ে ইনিংসে সফরকারী দল। ৫৭ রানে অপরাজিত রয়েছেন উসমান খাজা। অপর অপরাজিত ব্যাটসম্যান ক্রিস ওয়েকস। সর্বোচ্চ ৭১ রান করে ক্রেইগের শিকার হন অসি অধিনায়ক স্মিথ।

এর আগে স্বাগতিকদের ইনিংসে যা একটু প্রতিরোধ প্রাচীর গড়েছিলেন মার্ক ক্রেইগ। কিন্তু যোগ্য সঙ্গী না পাওয়ায় হতাশা নিয়েই মাঠ ছাড়েন তিনি। খেলেন কিউইদের পক্ষে সর্বোচ্চ ৪১ রানের অপরাজিত ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে কোরি অ্যান্ডারসনের ব্যাট থেকে। এর আগে ম্যাককালাম যখন ক্রিজে আসেন, তখন ৪৪ রানেই ৩ উইকেট খুইয়ে ধুঁকতে থাকে নিউজিল্যান্ড। অনেকটা দায়িত্বহীন ব্যাটিং করে একে একে বিদায় নেন মার্টিন গাপটিল (১৮), টম ল্যাথাম (৬) ও কেন উইলিয়ামসন (১৬)।

টসে জিতে অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ যে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন, তা শতভাগই স্বার্থক বলে ধরে নেয়া যায়। অসি বোলাররা তাদের নেতার আস্থার প্রতিদানটা ভালোভাবেই দিয়েছেন। সফরকারী অস্ট্রেলিয়ার পক্ষে ৪২ রান দিয়ে চার উইকেট নেন জস হ্যাজেলউড। ৩টি করে উইকেট দখলে নেন জ্যাকসন বার্ড ও নাথান লিওন। এদিকে, স্নায়ুচাপের ম্যাচে চাপটা না নিতে পারায় লজ্জার রেকর্ডে নিজেকে সামিল করলেন ম্যাককালাম। শততম টেস্টে অধিনায়ক হিসেবে খেলতে নেমে শূন্য করা ক্রিকেটারদের তালিকায় ম্যাককালাম ষষ্ঠ। এর আগে বিরল কীর্তি গড়া এই ম্যাচে পাঁচজন অধিনায়ক রানের খাতা খুলতে পারেননি।