ঢাকাFriday , 12 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার তেলের রেকর্ড মূল্য হ্রাস

Link Copied!

oillঅর্থনীতি ডেস্ক : ২০০৩ সালের পর থেকে বিশ্বে জ্বালানি তেলের দাম কখনো ব্যারেল (১৫৯ লিটার) প্রতি ২ হাজার ১শ’ ৬০ টাকার (২৭ মার্কিন ডলার) নিচে নামেনি। কিন্তু বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙ্গে গেছে। যুক্তরাষ্ট্রে পেট্রোলিয়াম পদার্থের দাম কমেছে আরও ৩ শতাংশ। এতে করে প্রতি ব্যারেল তেলের দাম এখন ২৭ ডলারের চেয়ে কম।

তেলের এই হারে দরপতনে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর ভেতরে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এতে করে যদিও বিভিন্ন শক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান মুনাফা লুটছে কিন্তু তেল খাতে বিনিয়োগকারীদের দেউলিয়া হয়ে যাওয়ার একটা শংকা আরও ব্যাপক। ২০১৪ সালের জুন মাসে পেট্রোলিয়াম তেলের দাম ছিল ব্যারেল প্রতি ১০৮ ডলার। অথচ এক বছরেরও কম সময়ে দাম কমেছে ৭৫ শতাংশ।

হংকংয়ের শেয়ার বাজারেও (এইচএসএল) বৃহস্পতিবার তেলের দাম পড়ে যায় আগের চেয়ে ৪ শতাংশ। তাছাড়া ইউরোপের প্রধান প্রধান শেয়ার বাজারগুলোতে দাম কমেছে ২ শতাংশ।

এদিকে আন্তর্জাতিক শক্তি সংস্থা বলেছে, তারা আশা করে যাতে বাজারে তেলের মজুদ আরও বৃদ্ধি পেতে থাকে। সংস্থাটি বলেছে, ‘বাজার যদি তেলের প্রাচুর্য থাকে তাহলে, অল্প সময়ের জন্য তেলের দাম বৃদ্ধিটা কারো নজরে পড়বে না।’

ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় গত জানুয়ারি মাস থেকেই ইরান তাদের তেল উৎপাদন বাড়িয়ে দিয়েছে দিনে ৩০ লাখ ব্যারেল। ইরাকও পাল্লা দিয়ে তেল উৎপাদন করছে দিনে চল্লিশ লাখ ব্যারেল। সেই সাথে সৌদি আরবের তেল রপ্তানিও বেড়েছে।

অনেকেই ভেবেছিল তেলের দাম কমে যাওয়ায় হয়তো তেলের চাহিদা বাড়বে। কিন্তু আন্তর্জাতিক শক্তি সংস্থার নজরদারিতে দেখা গেছে উল্টো চিত্র। তেলের চাহিদা বরং কমে গেছে। সেটা প্রভাব ফেলতে শুরু করেছে অর্থনীতিতে।