ঢাকাFriday , 12 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেকৃবিতে শুরু হয়েছে দুদিনব্যপী পিঠা উ‍ৎসব

Link Copied!

pithaশেকৃবি প্রতিনিধি : রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী পিঠা উৎসব। কৃষিবিদ বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় ও শেকৃবি বন্ধুসভার আয়োজনে এ বারের পিঠা উৎসবে অংশগ্রহণ করছে শেকৃবির আটটি সংগঠন।

বৃহস্পতিবার সাড়ে ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত টিএসসি ভবনের সামনে আয়োজিত পিঠা উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর মো শাদাত উল্লা। তিনি বাঙ্গালির ঐতিহ্যবাহী পিঠাগুলোর এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে সকলকে এগুলো সংরক্ষণে সকলের প্রতি অনুরোধ জানান।

কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়া, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. সেকেন্দার আলী, কৃষিবিদ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সামিউল লিটন।

উদ্বোধন শেষে উপাচার্য ও আমন্ত্রিত অতিথিদের সাথে পিঠা উৎসবের প্রতিটি স্টল ঘুরে দেখেন।