ঢাকাThursday , 11 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘আইসক্রিম’

Link Copied!

iscremবিনোদন প্রতিবেদক : বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক রেদওয়ান রনির দ্বিতীয় চলচ্চিত্র ‘আইসক্রিম’। গত সোমবার সেন্সরে জুরিবোর্ডের সদস্যরা ছবি দেখে বিনা কতর্নে ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নেন। আজ বিকাল ৪টায় সেন্সর কার্ড হস্তান্তর করা হয়েছে।

এ প্রসঙ্গে পরিচালক রেদওয়ান রনি বললেন, ‘আমি অত্যন্ত আনন্দিত আন কাট্ সেন্সরের সিদ্ধান্ত জেনে। আমি এই দিনটির জন্যই অপেক্ষা করছিলাম, খুব অল্প সময়ের মধ্যেই অনলাইনে ফার্স্টলুক টিজার ও মোশন পোষ্টার উন্মুক্ত করার মধ্যদিয়ে দশর্কবৃন্দ আইসক্রিমের ফ্লেভার উপভোগ করা শুরু করবে। শীঘ্রই একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে রিলিজের দিনক্ষণ জানানো ও অফিসিয়াল ক্যাম্পেইন শুরু হবে। আমার এই চলচ্চিত্রে সবচেয়ে বড় চমক থাকছে প্রধান চরিত্রে তিন নবাগতর অভিষেক যা দর্শক কে অবশ্যই মুগ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।’

এই ছবিতে অভিনয় করেছে নবাগত উদয়, রাজ, তুষি এবং ওমর সানি, দিতি ও এটিম শামসুজ্জামানসহ আরো অনেকে। ছবিটি প্রযোজনা করেছে পিং-পং এন্টারটেইনমেন্ট, পপকর্ন ফিল্মস ও টপ অব মাইন্ড।