স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটে বন্ধু হিসেবেই পরিচিত সাকিব আল হাসান ও তামিম ইকবাল। কিন্তু পেশাদার ক্রিকেটে কখনো কখনো বন্ধুও হয়ে যায় শত্রু! লড়াইটা চলে স্নায়ুযুদ্ধের মতোই। পাকিস্তান সুপার লিগে বৃহস্পতিবার শারজায় আবির্ভূত হলো এমনই এক দৃশ্য।
যেখানে একই মঞ্চে দুজনকে দাঁড় করিয়ে দেয় শত্রুর ভূমিকায়। সাকিব নামেন করাচির হয়ে। আর জালমির পক্ষে যুদ্ধে নামেন তামিম। দারুণ রোমাঞ্চকর ম্যাচে যে যুদ্ধে জয় পান তামিমই। তার দল পেশোয়ার জালমি হারিয়েছে সাকিবের দল করাচি কিংসকে মাত্র ৩ রানে।
প্রথমে ব্যাট করে প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৮২ রান করে তামিমের দল পেশোয়ার। জবাবে ৯ উইকেট হারিয়ে করাচির ইনিংস থামে ১৭৯ রানে।

