ঢাকাThursday , 11 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভয়েই ছিলেন উইন্ডিজ অধিনায়ক

Link Copied!

west-wenস্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে জেতানোয় বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক শিমরন হেটমায়ার। দলের জয়ের ভিত গড়ে দেয়ার পরও বাজেভাবে আউট হওয়ায় নিজের উপর দারুণ চটেছিলেন তিনি। যদিও ম্যাচের প্রায় সময়ই জয়ের পাল্লা ভারি ছিল তাদেরই।

কিন্তু তারপরও ভয় পেয়ে গিয়েছিলেন ক্যারিবীয় যুব দলের অধিনায়ক। ম্যাচ শেষে তিনিও জানালেন সেই কথা। এ প্রসঙ্গে হেটমায়ার বলেন, ‘হ্যাঁ, টেনশন তো ছিলই। আমি ছিলাম থিতু ব্যাটসম্যান, অনায়াসেই শট খেলছিলাম, বলের সঙ্গে পাল্লা দিয়ে ওই সময় রান করছিলাম। পরে আউট হওয়ায় ড্রেসিংরুমে ফিরে খানিকটা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম।’

২২৭ রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন ওপেনার গিডরন পোপ। দুই ওপেনার ফেরত যাওয়ার পর দলকে টেনে নেন অধিনায়ক হেটমায়ার। সময়ের দাবি মিটিয়ে দুর্দান্ত খেলছিলেন বাঁহাতি এই ওয়ানডাউন ব্যাটসম্যান। হেটমায়ার প্রথম রান করতে বল খেলেন ১৫টি। থিতু হওয়ার পর খেলেছেন দারুণ সব শট। তবে আউট হয়েছেন বাজে এক শটে। মোহাম্মদ সাইফুদ্দিনের নতুন স্পেলের প্রথম ওভারেই উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ হয়েছেন ৫৯ বলে ৬০ রান করে। দল তখন ৪ উইকটে ১৪৭।

শেষ পর্যন্ত ড্রেসিং রুমের সেই শংকা রূপ নিয়েছে জয়ের উদ্ভাসিত আনন্দে। হেটমায়ারের পর শামার স্প্রিঙ্গারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ফাইনালের টিকিট পায় তারা। এখন ক্যারিবীয় অধিনায়কের স্বপ্ন চ্যাম্পিয়ন হওয়া।

এ প্রসঙ্গে হেটমায়ার বলেন, ‘খুব, খুব ভালো লাগছে। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় দল হিসেবে আমরা যুব বিশ্বকাপের ফাইনালে উঠলাম। আমাদের দারুণ লাগছে, ক্যারিবিয়ানেও নিশ্চয়ই সবাই খুব খুশি! যদি ফাইনালেও আজকের মত খেলতে পারি, তাহলে শিরোপাও জিতে যাব’।