ঢাকাThursday , 11 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলা-ই সকল ভাষার প্রতীক

Link Copied!

nahidনিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী বলেন, ‘ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস একমাত্র এ দেশের মানুষই স্থাপন করতে পেরেছে। যা আজকে সারাবিশ্বের মানুষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে।’ তাই বাংলা ভাষাকে সকল ভাষার প্রতীক হিসেবে উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)-এর ১৬তম সমাবর্তনে সভাপতিত্বকালে এ কথা বলেন মন্ত্রী।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) আরো কার্যকরী করার পদক্ষেপ চূড়ান্ত পর্যায়ে উল্লেখ করে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘উচ্চশিক্ষার মানবৃদ্ধির লক্ষ্যে অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন তৈরি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইউজিসিকে আরো কার্যপোযোগী করে উচ্চশিক্ষা কমিশনে রূপান্তরের কাজও প্রায় শেষ পর্যায়ে।’

উত্তরায় বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, সমাবর্তন বক্তা বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত হেনি ফাল এসকেজায়ার এবং এআইইউবির উপাচার্য ড. কারমেন জেড লামাগনা।

মন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চা, গবেষণা ও নতুন জ্ঞান অনুসন্ধান করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর সৃষ্ট জ্ঞান যাতে জাতির সমস্যার সমাধান দিতে পারে সে লক্ষ্যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।’

শিক্ষামন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে সংশ্লিষ্ট আইন কানুন অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, ‘অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষাকার্যক্রম পরিচালনা করছে এমন সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের জন্য ১ বছর সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।’ বেঁধে দেয়া ১ বছর সময়সীমার মধ্যে নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধসহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে শিক্ষামন্ত্রী তার বক্তব্যে হুঁশিয়ারি দেন।

সমাবর্তনে বিভিন্ন অনুষদের ২ হাজার ৫১৭ জন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীকে সনদ প্রদান করেন শিক্ষামন্ত্রী। তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী স্নাতকদের স্বর্ণপদক প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রী সমাবর্তন শোভাযাত্রার নেতৃত্বও দেন।