ঢাকাThursday , 11 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কপাল পুড়তে পারে পাকিস্তানের

Link Copied!

afridiস্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা আজকের নয়, অনেক আগের। এই বৈরিতা প্রভাব ফেলতে পারে আসন্ন টি-২০ বিশ্বকাপেও। এমন আশঙ্কা স্বয়ং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খানের। তিনি মনে করছেন, দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক সমস্যার জের ধরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ খেলার অনুমতি নাও দিতে পারে পাকিস্তান সরকার।

যদি অনুমতি মেলে তাহলে নিরপেক্ষ ভেন্যুতে খেলার কথা বলেছিলেন শাহরিয়ার খান। তার পছন্দ শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমিরাতে। এই দুই দেশের যে কোনো এক দেশে নিরপেক্ষ ভেন্যু চেয়ে আইসিসির কাছে আবেদন করবেন তিনি। কিন্তু আবেদন করার আগেই অনেকটা সিদ্ধান্ত পেয়ে গেছেন তিনি!

প্রশ্ন থেকে যায়, পাকিস্তানের এই আকুতিতে কি সাড়া দেবে আইসিসি? উত্তরটা ‘না’! আইসিসির একটি সূত্রের খবর, নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বকাপের কোনো ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। শুধু পাকিস্তানের খেলার জন্য নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বকাপের কয়েকটা ম্যাচ আয়োজন করতে রাজি নয় আইসিসি। সেক্ষেত্রে সরকারের অনুমতি না পাওয়া ও আইসিসির কাছে নিরপেক্ষ ভেন্যু চেয়ে না পাওয়া দুই মিলে কপাল পুড়তে পারে পাকিস্তানের।