ঢাকাThursday , 11 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সে তিন ক্যাটাগরিতে পুরষ্কৃত ‘আন্ডার কনস্ট্রাকশন’

Link Copied!

Franceবিনোদন ডেস্ক : গেল মাসেই চূড়ান্ত হয়েছিল বাংলাদেশের আলোচিত ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিটির ফরাসি প্রিমিয়ার হতে যাচ্ছে ভেসল আন্তর্জাতিক এশীয় চলচ্চিত্র উৎসবে। শুধু তাই না, গুরুত্বপূর্ণ উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে মনোনীত ৯টি ফিচার ফিল্মের একটি ছিল মেধাবী নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’। আর গতকাল ভেসল উৎসবে তিন ক্যাটাগরিতে পুরষ্কার জয়ের মধ্য দিয়ে আপাতত শেষ হলো আন্ডার কনস্ট্রাকশনের ফ্রান্স যাত্রা!
৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ভেসল আন্তর্জাতিক এশীয় ফিল্ম ফেস্টিভালের শেষ দিন ছিল গতকাল বুধবার। আর এদিন রাতেই পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় চলতি বছরে ফ্রান্সে অনুষ্ঠিত ভেসল আন্তর্জাতিক এশীয় সিনেমার উৎসব। এদিন মোট তিনটি ক্যাটাগরিতে পুরষ্কার জিতে নেয় বাংলাদেশের অন্যতম মেধাবী নির্মাতা রুবাইয়াত হোসেনের আলোচিত ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’। ইন্টারনেশনাল জুরি অ্যাওয়ার্ড, এমিলি গুইমেট অ্যাওয়ার্ড এবং স্পেশাল মেনশন ক্রিটিক অ্যাওয়ার্ড জিতে নেয় ছবিটি। গতকাল রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভেসল আন্তর্জাতিক এশীয় চলচ্চিত্র উৎসবের শেষ দিনে অ্যাওয়ার্ডগুলো রুবাইয়াত হোসেনের হাতে তুলে দেয়া হয়। এসময় বিচারক ও বিভিন্ন দেশের মেধাবী নির্মাতা অভিনেতাদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করা ভারতীয় শাহানা গোস্বামী।

শাহানা গোস্বামী ও নির্মাতা মনিয়া আকবির সঙ্গে রুবাইয়াত

শাহানা গোস্বামী ও নির্মাতা মনিয়া আকবির সঙ্গে রুবাইয়াত

তিন ক্যাটাগরিতে পুরষ্কার অর্জনের পর নির্মাতা রুবাইয়াত হোসেন ফেস্টিভাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রথমেই ‘ভেসল আন্তর্জাতিক এশীয় চলচ্চিত্র উৎসব’ কর্তৃপক্ষকে ধন্যবাদ। ‘আন্ডার কনস্ট্রাকশন’ চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় তিনটি পুরস্কার অর্জন করায় সত্যিই আমি সম্মানিত বোধ করছি এবং একই সঙ্গে আমি উদ্বেলিতও! আন্তরিক ধন্যবাদ ফেস্টিভাল কমেটিকে, যারা আমার ছবিটিকে চূড়ান্ত প্রতিযোগিতায় রেখেছেন। ধন্যবাদ জুরি মেম্বারদের, আর আন্তরিক শুভেচ্ছা ভেসলের দর্শকদের।
এমন পুরষ্কার ভবিষ্যতে ‘আন্ডার কনস্ট্রাকশন’-এর মত সিনেমা নির্মাণে শক্তি যুগাবে এমন কথা উল্লেখ করেন রুবাইয়াত আরো বলেন, ভেসল আন্তর্জাতিক ফেস্টিভালে ‘আন্ডার কনস্ট্রাকশন’-এর পুরষ্কার অর্জন আমার চলচ্চিত্র নির্মাণের জার্নিতে শক্তি ‍যুগাবে। আর এরজন্য আমি কৃতজ্ঞ পুরো ‘আন্ডার কনস্ট্রাকশন’-এর টিমের কাছে।
৩ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এশিয়ার বিভিন্ন দেশের ৯০টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ও তথ্যচিত্র প্রদর্শিত হয় ভেসল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই আসরে। ফ্রান্সের ভেসল শহরে অনুষ্ঠিত এশীয় চলচ্চিত্রের প্রথম ও সবচাইতে সম্মানজনক এ উৎসব এশিয়ার সম্ভাবনাময় চলচ্চিত্রকারদের অবিষ্কার ও তাদের চলচ্চিত্রের প্রসারে ব্যাপক ভূমিকা রাখতেই আয়োজন করা হয়। সদ্য অনুষ্ঠিত আসরে বিচারকদের প্রধান হিসেবে ছিলেন কোরিয়ান ‘নিউ ওয়েভ’ অন্যতম এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক ইম সাং-সু এবং ক্রিটিকস অ্যাওয়ার্ডের প্রধান জুরি হিসেবে ছিলেন কান চলচ্চিত্র উৎসবের ক্রিটিকস উইকের আর্টিস্টিক ডিরেক্টর ও কায়ে দ্যু সিনেমার সাবেক সম্পাদক চার্লস টেসন।
France-3প্রসঙ্গত, এই সময়ের টাটকা ঢাকা শহরের প্রেক্ষাপটে রয়া নামের মধ্যবিত্ত এক নারীর আত্মানুসন্ধানের গল্প ‘আন্ডার কনস্ট্রাকশন’। ছবিতে আরেক গুরুত্বপূর্ণ চরিত্র গার্মেন্টসকর্মী ময়না। তার সঙ্গে ‘রয়া’র জীবনের তুলনার মধ্য দিয়ে নগরজীবনে নারীর সংগ্রামের বাস্তব চিত্র উঠে আসে ‘আন্ডার কনস্ট্রাকশন’। ছবিতে অভিনয় রিয়া চরিত্রে শাহানা গোস্বামী এবং ময়না চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিতা শিমু। এছাড়াও ছবিতে আছেন ভারতীয় অভিনেতা রাহুল বোস এবং মিতা রহমান।