ঢাকাThursday , 11 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএসআরএমের ১৫% লভ্যাংশ ঘোষণা

Link Copied!

BSRM-2অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করে পর্ষদ। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭৮ পয়সা। শেয়ারপ্রতি ডাইলুটেড ইপিএস ৪ টাকা ৭৫ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ৫৫ টাকা ২৮ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩ মার্চ নির্ধারণ করা হয়েছে ।