ঢাকাWednesday , 10 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাবিনাদের দুরন্ত জয়

Link Copied!

গোলদাতা সাবিনা ও মারজিয়া

গোলদাতা সাবিনা ও মারজিয়া

স্পোর্টস ডেস্ক : পুরুষ দল ড্র করলেও ভারতে অনুষ্ঠানরত এস এ গেমসে মঙ্গলবার টানা ‍দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রবল আধিপত্য দেখিয়ে মালদ্বীপকে ২-০ গোলে পরাজিত করেছে সাবিনারা। দলের হয়ে একটি করে গোল করেছেন সাবিনা ও মারজিয়া।
Sabina-2শিলংয়ে জওহরুলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচের তিন মিনিটেই এগিয়ে যেত পারত বাংলাদেশ। তবে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি সাবিনা। ১২ ও ২৮ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন কৃষ্ণা রানী সরকারও। প্রথমার্ধে নিশ্চিত পেনাল্টি পেতে পারত বাংলাদেশ। মালদ্বীপের অধিনায়ক নিজেদের বক্সে সাবিনাকে ফাউল করে পার পেয়ে যায়। রেফারি বাজান নি পেনাল্টির বাঁশি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
Sabina-3দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় বাংলাদেশের মেয়েরা। কৃষ্ণার পাস থেকে দুর্দান্ত শটে মালদ্বীপের জাল কাঁপান মারজিয়া (১-০)। ৫৬ মিনিটে আবারো গোলের সুযোগ নষ্ট করে স্বপ্না ও সাবিনা । তবে ৭৩ মিনিটে সফল সাবিনা। মাইনুর পাস থেকে স্কোর লাইন ২-০ করেন তারকা এই স্ট্রাইকার। শেষ পর্যন্ত দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। তবে প্রাপ্ত সুযোগ গুলো মিস না করলে জয়ের ব্যবধান আরও বড় হতে পারত। আগামীকাল বুধবার গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।