ঢাকাWednesday , 10 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইংল্যান্ডে উড়ে গেল নামিবিয়া

Link Copied!

Englandস্পোর্টস ডেস্ক : যুব বিশ্বকাপের প্লে-অফ সেমিফাইনালে নামিবিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। পঞ্চম স্থান নির্ধারণী এই প্লে-অফ সেমিফাইনাল ম্যাচে ২০৩ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা। বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করে জ্যাক বার্নহ্যামের সেঞ্চুরিতে নয় উইকেটে ২৮৬ রান করে ইংল্যান্ড। জবাবে ২৫.২ ওভারে মাত্র ৮৩ রানে অলআউট হয় নামিবিয়া।
বড় লক্ষ্য সামনে রেখে খেলতে নেমে শুরু থেকেই বিপর্যস্ত ছিল নামিবিয়া। মাত্র ৯ রানে দুই ওপেনারকে হারায় তারা। তৃতীয় উইকেটে জেন গ্রিন ও লোহান লরেন্স জুটি গড়ার চেষ্টা করেন। তবে সেই চেষ্টা সফল হয়নি। ৩১ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে গ্রিন সাজঘরে ফেরেন। ওই জুটি ভাঙার পর অনেকটা তাসের ঘরের মতোই ভেঙে পড়ে নামিবিয়ার ইনিংস। যেটুকু লড়েছেন লরেন্সই।
নামিবিয়ার ব্যাটসম্যানদের মধ্যে তিনজন কেবল দুই অঙ্ক ছূঁতে পেরেছেন। এর মধ্যে লরেন্স করেন সর্বোচ্চ ২৪ রান। এছাড়া গ্রিন ১৩ ও ওলিভিয়ের ১০ রান করেন। ইংলিশ বোলারদের মধ্যে ক্র্যান মাত্র তিন রানে তিনটি উইকেট নেন। আর গার্টন ১৮ রানের বিনিময়ে নেন দুটি উইকেট।
এর আগে টস হেরে ব্যাট হাতে নেমে ইংলিশদেরও অধিকাংশ ব্যাটসম্যান উল্লেখযোগ্য স্কোর গড়তে পারেনি। তবে বার্নহ্যামের ১০৯ ও টম মুরসের ৮৫ রানে ভর করে ইংল্যান্ড করে ২৮৬ রান। এছাড়া টেলর ২৩ ও কুরান ২২ রান করেন। নামিবিয়ার বোলারদের মধ্যে কোয়েটজে তিনটি এবং জ্যাকব দুটি করে উইকেট নেন।