ঢাকাWednesday , 10 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টি২০ বিশ্বকাপে পাকিস্তান দলে নেই শেহজাদ

Link Copied!

Shehjadস্পোর্টস ডেস্ক : আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষিত দলে বাদ পড়েছেন তারকা ওপেনার আহমেদ শেহজাদ। বাদ পড়েছেন পেসার উমর গুলও। ১৫ সদস্যের চূড়ান্ত দলে শেহজাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন খুররম খুররম মানজুর।
তারকা ব্যাটসম্যান শেহজাদের বাদ পড়া কিছুটা বিস্ময়করই বটে। কারণ চলমান পাকিস্তান সুপার লিগ টি২০-তেও দুর্দান্ত ফর্মেই আছেন তিনি। গত সপ্তাহেও তার ৪৬ বলে ৭১ রানে ভর করে করাচিকে হারায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। তার এই পারফরম্যান্সও নির্বাচকদের দৃষ্টি কাড়তে পারেনি। শেহজাদের পরিবর্তে দলে আসা খররম ২০১৪ সালে পাকিস্তান দলের হয়ে সব শেষ টেস্টে খেলেছেন। ন্যাশনাল টি২০ কাপে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ভালো ব্যাটিং করায় তাকে দলে নেয়া হয়েছে।
বাঁহাতি ফাস্ট বোলার রুম্মান রেসেস ও অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের পারফরম্যান্স ঠিকই দৃষ্টি কেড়েছে জাতীয় দলের নির্বাচকদের। দলে আছেন ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরও। এর আগেই নিউজিল্যান্ড সফরে সীমিত ওভারের দলে ছিলেন তিনি।
উল্লেখ্য, আগামী ৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ভারতে হবে টি২০ বিশ্বকাপ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই টুর্নামেন্টের দল চূড়ান্ত করতে ফেব্রুয়ারির ৮ তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। তবে পিএসএলের পারফরম্যান্স মূল্যায়নের জন্য কিছুটা সময় চেয়েছিল পিসিবি।
পাকিস্তান দল : শহীদ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ ইরফান, রুম্মন রেসেস, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ নওয়াজ, বাবর আজম, ইফতেখার আহমেদ, মোহাম্মদ আমির, উমর আকমল, শরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, আনোয়ার আলী ও খুররম মানজুর।