ঢাকাWednesday , 10 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমার বিয়ে আমাকেই করতে দিন: প্রীতি জিনতা

Link Copied!

Pritiবিনোদন ডেস্ক : ক’দিন ধরেই বলিউডের আবেদনময়ী অভিনেত্রী প্রীতি জিনতার বিয়ে নিয়ে গুঞ্জন চলছিল। গেল বছরে প্রীতির বিয়ে নিয়ে মিডিয়ার গুঞ্জনে বলা হয় চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে আমেরিকায় বিয়ে করছেন তিনি। সম্প্রতি বিয়ের এমন গুঞ্জন নিয়ে সরাসরি কথা বলেন প্রীতি জিনতা।
ক’দিন ধরেই গুঞ্জন চলছিল যে আমেরিকা প্রবাসী বয়ফ্রেন্ড জেনে গুডএনাফ নামের একজনকে বিয়ে করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও জনপ্রিয় আইপিএল-এর পাঞ্জাব ইলিভেন-এর কর্ণধার প্রীতি জিনতা। এমনকি প্রীতি জিনতার নামে এমন গুজবও ছড়ানো হয় যে, জেনেকে বিয়ে করতে শিগগিরই আমেরিকায় রওনা দিবেন অভিনেত্রী প্রীতি জিনতা। শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব আর পরিবারের লোকজনের উপস্থিতিতেই নাকি বিয়ে করবেন প্রীতি!
অথচ নিজের বিয়ের এমন আয়োজন সম্পর্কে নাকি একটু জানেন না স্বয়ং প্রীতি! আর তাই নিজের বিয়ে নিয়ে গুঞ্জনকারীদের এক হাত নিলেন তিনি। টুইট করে তাদের উদ্দেশে বললেন কড়া কথা।
টুইটে বিয়ের গুঞ্জন ছড়ানোদের উদ্দেশে প্রীতি বলেন, দয়া করে আমার বিয়েটা আমাকেই করতে দিন। আপনারা নাক গলাবেন না।
টুইটে তিনি আরো বলেন, আমার বিয়েকে ঘিরে মিডিয়ার এই জল্পনা আমি নিতে পারছি না। দয়া করে আমাকে এ থেকে মুক্তি দিন।
উল্লেখ্য, ১৯৯৮ সালে বিখ্যাত নির্মাতা মনি রত্নমের ‘দিল সে’ ছবির মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন প্রীতি জিনতা। ছবিতে শাহরুখ খান ও মনিশা কৈরালার সাথে দুর্দান্ত অভিনয় দিয়ে নজর কাড়েন তিনি। এরপর চরি চরি চোপকে চোপকে, দিল চা তা হ্যায়, কই মিল গায়া, কাল হো না হো’র মত সিনেমায় অভিনয় করে নিজের সামর্থ জানান দেন। বর্তমানে তার হাতে ভাইয়াজি সুপারহিট এবং অ্যারেঞ্জ মেরেজ নামের দুটি ছবি রয়েছে। চলতি বছরে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবি দুটি।