ঢাকাWednesday , 10 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রত্যাশার ভারে ন্যুব্জ পর্যটনমন্ত্রী

Link Copied!

Menonনিজস্ব প্রতিবেদক : পর্যটন শিল্প নিয়ে জনগণের প্রত্যাশার চাপে নুয়ে পড়ছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তবে তিনি বলেন, ‘আমাদের অনেক সীমাবদ্ধতা। পর্যটন শিল্প সব থেকে কম বাজেট পায়।’
মঙ্গলবার ড্যাফোডিল ইন্টারন্যাশল ইউনিভার্সিটিতে আয়েজিত ‘বাংলাদেশের পর্যটন শিল্পের প্রতি বিদেশি পর্যটকদের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
ভিজিট বাংলাদেশ ২০১৬ সম্পর্কে মন্ত্রী বলেন, ‘পর্যটনশিল্প প্রসারের লক্ষ্যে আমরা এ প্রোগ্রাম হাতে নিয়েছি। প্রোগ্রাম বাস্তবায়নে ৩শ কোটি টাকার পরিকল্পনা অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছি। দেবে বলেছে ৬০ কোটি। ১৬ সালের দুই মাস চলে যাচ্ছে, এথনো কোনো টাকা পাওয়া যায়নি। সীমাবদ্ধতা এবং প্রত্যাশার কথা মাথায় রেখেই আমরা এগিয়ে যাচ্ছি।’
আঞ্চলিক পর্যটন এলাকা গড়ে তোলার বিষয়ে মন্ত্রী বলেন, ‘ভারত, নেপালকে সঙ্গে নিয়ে আঞ্চলিক পর্যটন শিল্প এলাকা গড়ে তোলার ব্যাপারে আলোচনা চলছে। আঞ্চলিক পর্যটন শিল্প এলাকা গড়ে ওঠলে এ অঞ্চলে বিদেশি পর্যটনের সংখ্যা অনেক বেড়ে যাবে।’
প্রবাসীরা যাতে দেশে এসে ছুটি কাটায় সে ব্যাপারেও কর্মপরিকল্পনা চলছে বলে জানিয়েছেন মন্ত্রী। এসময় তিনি পর্যটন শিল্প গার্মেন্টস শিল্পের পরের স্থানে অবস্থান করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
ড্যাফোডিল্ ইউনিভার্সিটির ট্রস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুস সবুর খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আলী আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের টেয়ারম্যান ড. সাকের আহমেদ, ড্যাফোডিল ইউনিভার্সিটির উপাচার্য ড. ইউছুফ এম ইসলাম, এমিরেটার্স প্রফেসর ড. আমিনুল ইসলাম, বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর রফিকুল ইসলাম. ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের প্রধান মাহবুব পারভেজ।
আলোচনায় অংশ নেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুজ্জমান, ট্যুর অপারেশন অব বাংলাদেশের সভাপতি প্রফেসর ড. আকবর উদ্দিন আহমেদ, পাতা বাংলাদেশের মহাসচিব তৌফিক রহমানসহ অনেকে। আলোচনায় বক্তরা গবেষণা পত্রের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। এসময় তারা বাংলাদেশের পর্যটন শিল্প প্রসারে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলোজির (আইসিটি) অপরিহর্যতা ব্যক্ত করেন।