বিনোদন ডেস্ক : প্রথমবার এক হয়েছেন ‘আশিকি২’ খ্যাত অভিনেতা আদিত্য রায় কাপুর এবং আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।এরইমধ্যে চলছে ছবিটির প্রচার প্রচারণা। টিজার, ট্রেলার আর গানের ভিডিওর পাশাপাশি শহর থেকে নগরে ছুটে যাচ্ছেন ক্যাটরিনা-আদিত্য। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে ১২ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

