বিনোদন ডেস্ক : দু’জনই হলিউডের সুপারস্টার অভিনেতা। চলতি বছরে সেরা অভিনেতার অস্কারের দাবিদার হিসেবেও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে ভাবা হচ্ছে এই দু’জনকেই। একজন গেল বছরের আলোচিত ছবি ‘দ্য মার্শিয়ান’-এর অভিনেতা ম্যাট ডেমন এবং অন্যজন টাইটানিক খ্যাত তারকা অভিনেতা এবং গেল বছরে সেরা চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পাওয়া ‘দ্য রেভিনেন্ট’ তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও! অথচ অস্কারের চূড়ান্ত তালিকায় ডিক্যাপ্রিওর শক্ত প্রতিপক্ষ হিসেবে থাকলেও নিজেকে নন, বরং লিওনার্দো ডিক্যাপ্রিওকেই অস্কার নেয়ার প্রৃকত দাবিদার বলে মন্তব্য করলেন জনপ্রিয় অভিনেতা ম্যাট ডেমন!
আর মাত্র কিছুদিন পরেই জানা যাবে চলতি বছরে কে পেতে যাচ্ছেন বিনোদনের নোবেল খ্যাত বহু আকাঙ্ক্ষিত ‘অস্কার অ্যাওয়ার্ড’! সেরা ছবি কিংবা নির্মাতা থেকে অন্যান্যবারের চেয়ে সবচেয়ে বেশি আলোচনায় ‘সেরা অভিনেতা’কে নিয়ে। কারণ এবারের অস্কারে সেরা অভিনেতার চূড়ান্ত তালিকায় আছেন পাঁচবার অস্কারে মনোনয়ন পাওয়া কিন্তু অস্কার বঞ্চিত ‘টাইটানিক’ খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ষষ্ঠবারের মত অস্কারে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পাওয়া এই অভিনেতাকে চলতি বছরের অস্কারজয়ী হিসেবে অন্যতম দাবিদার মনে করছেন সিনেবোদ্ধারা। কিন্তু একই পুরস্কারের লক্ষ্যে লড়ে যাওয়া আরেক শক্তিশালী প্রতিযোগি মেট ডেমনও মনে করছেন, অন্য কেউ নয় অস্কার অ্যাওয়ার্ডের অন্যত দাবিদার লিওনার্দোই!
দ্য মার্শিয়ান ছবির জন্য ম্যাট ডেমন এবং ‘দ্য রেভিনেন্ট’-এর জন্য সেরা অভিনেতা হিসেবে লিওনার্দো ডিক্যাপ্রিও ছাড়াও সেরা অভিনেতার পুরস্কার পেতে লড়ছেন ‘ট্রাম্বু’ সিনেমার জন্য ব্রায়ান ক্র্যাস্টন, স্টিভ জবসের জন্য মাইকেল ফাসবেন্ডার, দ্য ডেনিশ গার্লের জন্য এডি রেডমাইন।
কেউ কাহারে নাহি ছাড়ে সমানে সমান! সেরা অভিনেতা হিসেবে চূড়ান্ত মনোনয়নকারিদের মধ্যে সবাই অস্কার জয়ের জন্য উপযুক্ত ব্যক্তিত্ব। অথচ সকলেই মনে করেন, তারা নিজেরা নন বরং এবার অস্কারের জন্য সবচেয়ে বেশি দাবিদার একমাত্র লিওনার্দো ডিক্যাপ্রিও।
সেরা অভিনেতা হিসেবে লিওনার্দো ছাড়াও সমালোচকরা ভাবছেন চলতি বছরে অস্কার দৌড়ে সবার কোনো অংশে কম প্রভাব রাখবে না ইনারিতুর এই নতুন ‘দ্য রেভিনেন্ট’ও। তবে এবার এই ছবির মধ্য দিয়ে দৃষ্টি সবার অভিনেতা লিওনার্দো দ্য ক্যাপ্রিওর প্রতিই। অসাধারণ সব সিনেমায় অভিনয় করেও এখনো অস্কার বঞ্চিত তুখোড় অভিনেতা লিওনার্দোর অস্কার জয়ের খরা নির্মাতা ইনারিতু এই ছবির মধ্য দিয়ে ঘুচিয়ে দিবেন বলেও অনেক সিনেমাবোদ্ধা অনুমান করছেন। ছবিতে লিওনোর্দো ছাড়াও অভিনয় করেছেন টম হার্ডি।
উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা চলচ্চিত্র নির্মাতা, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করবে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান।

