স্পোর্টস ডেস্ক : প্রেম-প্রীতি নাকি জোয়ার-ভাটার মতো। এই যেমন আসল, কিছুক্ষণ পর তা চলে গেল! কেউ বা এটাকে তুলনা করেন ‘কাঁঠালের আঠা’র সঙ্গে। লাগলে নাকি তা সহজে ছোটে না। যাইহোক, তিন বছর ধরে (২০১৩) বিরাট কোহলি ও আনুশকা শর্মার প্রেমের জুটি দেখে ‘কাঁঠালের আঠা’র মতোই মনে হয়েছিল। কত ঝড়-ঝাপটাই না গেছে এই জুটির ওপর দিয়ে।
গত বছর কোহলির কিছুটা বার্জে ফর্ম যাওয়ায় অনেকে তো দাবিই করেছিলেন, আনুশকার জন্য ভারতীয় তারকা ক্রিকেটারের এই করুণ অবস্থা! তখনও তারা অটুট রেখেছেন প্রেমের বন্ধন। হঠাৎ যেন ‘কাঁঠালের আঠা’র মুছে যাওয়ার পালা, রূপ নিয়েছে জোয়ার-ভাটায়? পাঁচ দিন আগে নিজের ইনস্টাগ্রামে ‘হৃদয়ভাঙা’ সেলফি পোস্ট করেন কোহলি। তাতে ক্যাপশন লেখেন এভাবে, ‘হার্ট ব্রোকেন’।
ভক্তকুলের মাথায় ঘুরপাক খাচ্ছিল, এবার বুঝি আনুশকা সঙ্গে বিচ্ছেদের সুর বাজতে শুরু করেছে। কিছুক্ষণ পর আবার একই ছবি পোষ্ট করেন ভারতের টেস্ট অধিনায়ক। সঙ্গে লিখে দেন, ‘মনে হচ্ছে, এই ছবিটা মুছে ফেলে আমি একটা অপরাধ করেছিলাম। এর জন্য আমি দুঃখিত????’
এদিকে ২৭ বছর বয়সী আনুশকাকে নাকি টুইটারে ফলো করছেন না কোহলি! একটি সোর্স অবশ্য মিররকে নিশ্চিত করেছে, ‘ টুইটার, ইনস্টাগ্রামে আনুশকাকে অনুসরণ করছেন না কোহলি। প্রথমে কোনো একটি ছবিকে আপলোড করেন, আবার তা মুছে ফেলেন। পুরনায় সেটিকে আপলোড করে কোহলি ক্যাপশন করেছেন `Heartbroken’।’
এর মাধ্যমে কী বোঝাতে চাইলেন কোহলি? গত তিনটি বছর ধরে সংবাদমাধ্যমে প্রকাশিত ‘আলোচিত জুটি’র ভাঙন ধরছে? এ নিয়ে অবশ্য এখনো মুখ খুলেননি রিবাট-আনুশকা। কী অপরাধ করেছেন কোহলি? তার জন্য আবার ‘সরি’ বলতে হলো তাকে। সন্দেহের ঘনঘটা কিন্তু এখানেই।

