ঢাকাTuesday , 9 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘আপাতত ১৮, পরে ভেবে দেখব’

Link Copied!

Ronaldoস্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো কি রিয়াল মাদ্রিদে থাকছেন, নাকি নতুন ঠিকানায় পাড়ি জমাচ্ছেন? প্রশ্নটা এখন কোটি টাকার। উত্তরটা রোলালদোই দিয়েছেন, আগামী ২০১৮ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন….। তার পরে ভেবে দেখবেন কোথাও যাওয়া যায় কিনা!

২০১৮ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি রোনালদোর। সম্প্রতি ফর্মটা তেমন ভালো যাচ্ছে না তার। তাই চারদিকে বেশ গুঞ্জন
ছড়িয়েছে, রিয়াল ছাড়ছেন রোনালদো। সেই গুজবটি উড়িয়ে দিয়ে পর্তুগিজ যুবরাজ বলেন, ‘আপাতত ২০১৮ সাল পর্যন্ত রিয়ালে থাকার ভাবনা রয়েছে আমার। এরপর কী হয় জানি না। পরেরটা পরেই ভেবে দেখবেন। যেহেতু রিয়ালের সঙ্গে আমার চুক্তির মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত। তাই এই সময়ে রিয়ালের জন্য সেরাটা ঢেলে দিতে চাই।’

রিয়ালে খুব সুখেই আছেন রোনালদো! তাই মাদ্রিদের ক্লাবটিকে ছাড়ার প্রশ্নই নাকি আসে না তার জন্য। রোনালদোর ভাষায়, ‘স্পেনে আমি ছয় বছর ধরে আছি। ম্যানচেস্টার ইউনাইটেডেও ছিলাম ছয় বছর। যা আমার জন্য দারুণ অভিজ্ঞতাও বটে। কিন্তু আমার কাছে লা লিগাই সেরা। এখানে থাকাই আমার জন্য বরং ভালো।’