ঢাকাMonday , 8 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বাহুবলি’র জন্য অপেক্ষা করে লাভ নেই!

Link Copied!

bahubaliবিনোদন ডেস্ক : গেল বছরে ভারতের আঞ্চলিক সিনেমা হিসেবেতো বটেই, বরং ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল আর বক্স অফিস কাঁপিয়ে দেয়া সিনেমার নাম ‘বাহুবলি’। গেল বছরে ছবিটির প্রথম অংশ ‘বাহুবলি দ্য বিগিনিং’ মুক্তি পাওয়ার পর ছবিটির দ্বিতীয় অংশ ‘বাহুবলি দ্য কনক্লুশন’-এর জন্য মুখিয়ে ছিল লাখো দর্শক! কিন্তু চলতি বছরে ছবিটি প্রেক্ষাগৃহে না আসার আশঙ্কা দেখা দেয়ায় অনেকে অভিমান করে বলছেন ‘বাহুবলি’র জন্য অপেক্ষা করে লাভ নেই!

২০১৫ সালে ভারতীয় সিনেমার ইতিহাসে জায়গা করে নিয়েছে তেলেগু সিনেমা ‘বাহুবলি’। ছবিটি নানা কারণেই গেল বছরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। প্রথমত সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল ছবিটির ব্যয় নির্মাণ, কারণ এটাই ছিল ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম কোনো সিনেমা যা নির্মাণে খরচ পড়ে আড়াইশো কোটি রুপি! ‘বাহুবলি’র প্রথম সিক্যুয়াল নির্মাণ করেই ভারতীয় দর্শকের ব্যাপক প্রশংসা কুড়ান নির্মাতা এসএস রাজামউলে। সে বছরেই তিনি ঘোষণা দিয়েছিলেন ছবিটির দ্বিতীয় সিক্যুয়াল মানে ‘বাহুবলি দ্য কনক্লুশন’ ২০১৬ সালে মুক্তি দিবেন। কিন্তু সে পরিকল্পনায় বোধয় গুড়েবালি!

চলতি বছরে যে ছবিটি প্রেক্ষাগৃহে আসছে না তা বোঝা গেল নির্মাতার কথারসূত্র ধরেই। যে সিনেমাটি চলতি বছরে সিনেমা হলে আসার কথা ছিল, সে সিনেমা নিয়ে নির্মাতা রাজামউলে বলেন, বাহুবলি দ্য কনক্লুশন-এর মুক্তি নিয়ে এখনই কিছু বলতে পারছি না। তবে এটা বলতে পারি যে চলতি বছরের শেষদিকে সিনেমা হলে না আসলে আসছে বছরের প্রথম দিকেই বাহুবলির দ্বিতীয় অংশ মুক্তি পাবে।

বর্তমানে ছবিটির কাজের পরিকল্পনার কথা জানিয়ে রাজামউলে আরো বলেন, আমরা ছবিটি নিয়ে এখন মূল ট্র্যাকে আছি। এরইমধ্যে দ্বিতীয় লটের কাজও শেষ করে ফেলেছি। জানি দর্শক ছবিটির জন্য ব্যাপক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আর আমরাও আমাদের পরিকল্পনা মাফিক এগিয়ে যাচ্ছি।

প্রসঙ্গত, গেল বছরের জুলাইয়ে ভারতীয় সিনেমায় মুক্তি পায় এসএস রাজামউলের পরিচালনায় বহুল আলোচিত ছবি ‘বাহুবলি দ্য বিগিনিং’। ছবিতে বাহুবলির চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন তামিল অভিনেতা প্রভাস। ছবিতে প্রভাস ছাড়াও আছেন তামান্না ও রানা দাগ্গুবতি।